হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবারও টেকনাফ সীমান্তে বসতঘরে গুলি এসে পড়লো, টিনের ছাল ছিদ্র

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি আবারও কক্সবাজারের টেকনাফের একটি বসতঘরের টিনের ছাল ভেদ করে গুলিটি ঘরের ভেতরে ঢুকে পড়লো।সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হয়নি। সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) সকালের দিকে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড আমতলী গ্রামের আইয়ুব ইসলামের বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রাব্বি।

তিনি জানান, রবিবার সকালে হোয়াইক্যং আমতলী আমার বসতঘরের পুর্বে মিয়ানমার সীমান্তে অল্প কিছুক্ষণ গোলাগুলির বিকট শব্দ শুনতে পায়।এ সময় আমার বাড়ির টিনের ছালের আওয়াজ হয়েছে। ঘর থেকে বের হয়ে টিনের ওপরে ওঠে দেখি ছাল ছিদ্র।  

তিনি আরও জানান, সকালে গুলিটি খোজাখুজি করে না পেয়ে আমি দোকানে চলে আসি। পরে দুপুরের দিকে বসতঘরের ভিতরের দেয়ালের মধ্যে গুলিটি পাওয়া যায়।সীমান্ত থেকে আমার বাড়ির দুরত্ব  প্রায় আড়াই কিলোমিটার হবে। হাইওয়ে সড়কের পরে আমার বাড়ি। এতোদুর থেকে যদি এভাবে আমাদের বসত ঘরে গুলি এসে পড়ে তা নিয়ে আমরা আতঙ্কিত।

আরও পড়ুন

টেকনাফে ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান,আমতলী গ্রামে আইয়ুব ইসলামের বসতঘরের টিনের ছাল ছিদ্র করে একটি গুলি এসে পড়েছে শুনলাম। তবে কেউ হতাহত হয়নি। মাঝে মধ্যেই মিয়ানমার সীমান্তের গোলাগুলির ঘটনায় এপারের  মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী জানান,  গতকাল শনিবার বিকালে মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজের একটি কম্পিউটারের দোকানে গুলি এসে পড়লো,একই সময় ছেনুয়ারা বেগম নামে এক মহিলা তার বাড়ির ওঠানে হাঁটাহাঁটি করার সময় তার পায়ে আরও একটি গুলি এসে লাগলো।
এবং  রবিবার সকালে ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের আইয়ুব ইসলামের বসতঘরের টিনের ছাল ছিদ্র করে বসতঘরে একটি গুলি ঢুকে পড়লো। এমন ঘটনায় প্রশাসনের উচ্চ পযার্য়ে নজরদারীর আহবান জানান।

তিনি আরও জানান,  এ রকম ঘটনায় সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সর্তক ভাবে চলাচলের পরামর্শ দেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আবারও টেকনাফ সীমান্তে বসতঘরে গুলি এসে পড়লো, টিনের ছাল ছিদ্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবারও টেকনাফ সীমান্তে বসতঘরে গুলি এসে পড়লো, টিনের ছাল ছিদ্র

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
Print Image
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি আবারও কক্সবাজারের টেকনাফের একটি বসতঘরের টিনের ছাল ভেদ করে গুলিটি ঘরের ভেতরে ঢুকে পড়লো।সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হয়নি। সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।  রবিবার (২৬ অক্টোবর) সকালের দিকে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড আমতলী গ্রামের আইয়ুব ইসলামের বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রাব্বি। তিনি জানান, রবিবার সকালে হোয়াইক্যং আমতলী আমার বসতঘরের পুর্বে মিয়ানমার সীমান্তে অল্প কিছুক্ষণ গোলাগুলির বিকট শব্দ শুনতে পায়।এ সময় আমার বাড়ির টিনের ছালের আওয়াজ হয়েছে। ঘর থেকে বের হয়ে টিনের ওপরে ওঠে দেখি ছাল ছিদ্র।   তিনি আরও জানান, সকালে গুলিটি খোজাখুজি করে না পেয়ে আমি দোকানে চলে আসি। পরে দুপুরের দিকে বসতঘরের ভিতরের দেয়ালের মধ্যে গুলিটি পাওয়া যায়।সীমান্ত থেকে আমার বাড়ির দুরত্ব  প্রায় আড়াই কিলোমিটার হবে। হাইওয়ে সড়কের পরে আমার বাড়ি। এতোদুর থেকে যদি এভাবে আমাদের বসত ঘরে গুলি এসে পড়ে তা নিয়ে আমরা আতঙ্কিত। হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান,আমতলী গ্রামে আইয়ুব ইসলামের বসতঘরের টিনের ছাল ছিদ্র করে একটি গুলি এসে পড়েছে শুনলাম। তবে কেউ হতাহত হয়নি। মাঝে মধ্যেই মিয়ানমার সীমান্তের গোলাগুলির ঘটনায় এপারের  মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী জানান,  গতকাল শনিবার বিকালে মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজের একটি কম্পিউটারের দোকানে গুলি এসে পড়লো,একই সময় ছেনুয়ারা বেগম নামে এক মহিলা তার বাড়ির ওঠানে হাঁটাহাঁটি করার সময় তার পায়ে আরও একটি গুলি এসে লাগলো। এবং  রবিবার সকালে ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের আইয়ুব ইসলামের বসতঘরের টিনের ছাল ছিদ্র করে বসতঘরে একটি গুলি ঢুকে পড়লো। এমন ঘটনায় প্রশাসনের উচ্চ পযার্য়ে নজরদারীর আহবান জানান। তিনি আরও জানান,  এ রকম ঘটনায় সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সর্তক ভাবে চলাচলের পরামর্শ দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×