হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ জুলাই ২০২২, ০৭:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে খেলার মাঠ থেকে তাঁদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় তাঁদের কাছ থেকে ১টি লম্বা কিরিচ, ৪টি চাপাতি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. ছাদেক (২৪), মো. জোবায়ের (২২), মো. আমিন (৩৮), মো. আকাশ (১৮) ও আবদুল আমিন (২২)। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন কিছু রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে উখিয়ার রাজাপালং ইউনিয়নে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ /ইস্ট–এর সাব ব্লক বি-ডব্লিউ-১ দক্ষিণ পার্শ্বে খেলার মাঠের একটি দোকানের সামনে থেকে ওই পাঁচজনকে আটক করেন এপিবিএন। তাঁদের কাছ থেকে দেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গাদের মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নাঈমুল হক।

আরও পড়ুন

টেকনাফে সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ জুলাই ২০২২, ০৭:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে খেলার মাঠ থেকে তাঁদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে ১টি লম্বা কিরিচ, ৪টি চাপাতি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন মো. ছাদেক (২৪), মো. জোবায়ের (২২), মো. আমিন (৩৮), মো. আকাশ (১৮) ও আবদুল আমিন (২২)। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন কিছু রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে উখিয়ার রাজাপালং ইউনিয়নে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ /ইস্ট–এর সাব ব্লক বি-ডব্লিউ-১ দক্ষিণ পার্শ্বে খেলার মাঠের একটি দোকানের সামনে থেকে ওই পাঁচজনকে আটক করেন এপিবিএন। তাঁদের কাছ থেকে দেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গাদের মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নাঈমুল হক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×