ময়মনসিংহ, ১৯ ডিসেম্বর – ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় তার নিজ বাসায় পুলিশের অভিযানের আশঙ্কায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক
মৃতের ভাই কাজী শিপলু জানান, সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ রাজুর বাসায় অভিযানে যায়। পুলিশ সদস্যরা বাসার গেটে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। রাজু বাসায় নেই– এমন খবরে তারা গেট থেকে ফিরে যান। কিন্তু রাজু বিষয়টি টের না পেয়ে গ্রেপ্তারের ভয়ে দোতলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। এ সময় বারান্দার সঙ্গে লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান। আহত রাজুকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাসায় যায়। কলাপসিবল গেটে নক করার পর রাজু বাসায় নেই– এমন খবরে পুলিশ সদস্যরা সেখান থেকে ফিরে আসেন।
তিনি জানান, বিকেলে পুলিশ অন্য একটি মাধ্যমে জানতে পারে যে রাজু আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।




মন্তব্য করুন