ঢাকা, ২২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে।
সময়সূচি:
(১) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত (১ম শিফট)
(২) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত (২য় শিফট)
(৩) রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত (৩য় শিফট)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী এই সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।




মন্তব্য করুন