হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহী জাপান: প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩ অপরাহ্ন

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে পর্যটন খাতের যেসব স্থাপনা রয়েছে সেগুলোতে বিদেশিরা বিনিয়োগ করতে চায়। জাপানের রাষ্ট্রদূত সেখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

দেশের পর্যটন খাতে বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, জাপানের রাষ্ট্রদূত কক্সবাজারের পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

গাজীপুরের সালনায় সোমবার দুপুরে ‘সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ‘পর্যটন বর্ষ উপলক্ষে দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে সালনা পর্যটন রিসোর্টটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পর্যটন করপোরেশন জানিয়েছে, সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে ৯ কোটি ৪০ লাখ টাকা।
প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। শেষ হয় চলতি বছরের জুন মাসে।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘পর্যটন খাতের বিকাশে সবচেয়ে যে জিনিসটা দরকার, তা হচ্ছে সবার এগিয়ে আসা ও বিনিয়োগ করা। অনেক সীমাবদ্ধতা আছে। তবে পর্যটন খাতকে এগিয়ে নিতে কাজ চলছে।

‘কক্সবাজারে পর্যটন খাতের যেসব স্থাপনা রয়েছে সেগুলোতে বিদেশিরা বিনিয়োগ করতে চায়। জাপানের রাষ্ট্রদূত সেখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

ঢাকা থেকে ৩৩ কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা মৌজায় সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট অবস্থিত। পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন বিভাগের ৩ দশমিক ১২ একর জায়গা নিয়ে রিসোর্টটি। এখানে ৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ রয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসনের রেস্তোরাঁ, কফি কর্নার, কনফারেন্স হল, ২টি পিকনিক শেড ও একটি কুকিং শেড আছে।

অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদরের সভাপতিত্বে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহী জাপান: প্রতিমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহী জাপান: প্রতিমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩ অপরাহ্ন
Print Image
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে পর্যটন খাতের যেসব স্থাপনা রয়েছে সেগুলোতে বিদেশিরা বিনিয়োগ করতে চায়। জাপানের রাষ্ট্রদূত সেখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’ দেশের পর্যটন খাতে বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, জাপানের রাষ্ট্রদূত কক্সবাজারের পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। গাজীপুরের সালনায় সোমবার দুপুরে ‘সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের ‘পর্যটন বর্ষ উপলক্ষে দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে সালনা পর্যটন রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। পর্যটন করপোরেশন জানিয়েছে, সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে ৯ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। শেষ হয় চলতি বছরের জুন মাসে। প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘পর্যটন খাতের বিকাশে সবচেয়ে যে জিনিসটা দরকার, তা হচ্ছে সবার এগিয়ে আসা ও বিনিয়োগ করা। অনেক সীমাবদ্ধতা আছে। তবে পর্যটন খাতকে এগিয়ে নিতে কাজ চলছে। ‘কক্সবাজারে পর্যটন খাতের যেসব স্থাপনা রয়েছে সেগুলোতে বিদেশিরা বিনিয়োগ করতে চায়। জাপানের রাষ্ট্রদূত সেখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’ ঢাকা থেকে ৩৩ কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা মৌজায় সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট অবস্থিত। পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন বিভাগের ৩ দশমিক ১২ একর জায়গা নিয়ে রিসোর্টটি। এখানে ৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ রয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসনের রেস্তোরাঁ, কফি কর্নার, কনফারেন্স হল, ২টি পিকনিক শেড ও একটি কুকিং শেড আছে। অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদরের সভাপতিত্বে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×