হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রংপুরে টিসিবির পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন ও ভোগান্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন


রংপুর, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মতো রংপুর নগরীতেও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। নগরীর ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে সীমিত সংখ্যক ট্রাক ও বিক্রয় পয়েন্টের কারণে পণ্য সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে এই ট্রাকসেল কার্যক্রম শুরু হয়। ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। টিসিবি সূত্রে জানা গেছে রমজানের বিশেষ প্যাকেজে নিয়মিত পণ্যের সঙ্গে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে এবং প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম ছাড়িয়ে কক্সবাজারের আসবে ‘মহানগর’

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন গ্রাহক পণ্য সংগ্রহ করতে পারবেন এবং সেই হিসেবে ১৫টি ট্রাকের মাধ্যমে দৈনিক প্রায় ৬ হাজার মানুষ এই সুবিধা পাচ্ছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। সরেজমিনে দেখা যায় নির্ধারিত স্পটে ট্রাক পৌঁছানোর অনেক আগে থেকেই নিম্ন ও নিম্নমধ্য আয়ের মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকছেন।

অনেকেই সকাল থেকে অপেক্ষা করেও পণ্য পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না, যার ফলে কর্মজীবী মানুষের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে। টিসিবির পণ্য নিতে আসা সাধারণ ক্রেতারা জানান বাজারের বর্তমান পরিস্থিতিতে টিসিবির এই পণ্য তাদের মতো পরিবারের জন্য বড় সহায়তা। এ বিষয়ে টিসিবির রংপুর আঞ্চলিক উপপরিচালক হাবিবুর রহমান জানান সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই পণ্য বিক্রি করা হবে এবং ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও পণ্য কিনতে পারবেন।

তিনি আরও জানান রংপুর সিটি করপোরেশনের আওতায় যাতে নিম্ন আয়ের মানুষ পর্যায়ক্রমে পণ্য সংগ্রহ করতে পারেন সেজন্য প্রতিদিন ভিন্ন ভিন্ন স্পটে ট্রাকসেল পরিচালনা করা হচ্ছে। বর্তমানে রংপুর সিটির ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে ট্রাকসেল পরিচালনার সিদ্ধান্ত রয়েছে এবং পাশাপাশি রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি অব্যাহত আছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রংপুরে টিসিবির পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন ও ভোগান্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রংপুরে টিসিবির পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন ও ভোগান্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মতো রংপুর নগরীতেও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। নগরীর ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।তবে সীমিত সংখ্যক ট্রাক ও বিক্রয় পয়েন্টের কারণে পণ্য সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে এই ট্রাকসেল কার্যক্রম শুরু হয়। ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। টিসিবি সূত্রে জানা গেছে রমজানের বিশেষ প্যাকেজে নিয়মিত পণ্যের সঙ্গে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে এবং প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন গ্রাহক পণ্য সংগ্রহ করতে পারবেন এবং সেই হিসেবে ১৫টি ট্রাকের মাধ্যমে দৈনিক প্রায় ৬ হাজার মানুষ এই সুবিধা পাচ্ছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। সরেজমিনে দেখা যায় নির্ধারিত স্পটে ট্রাক পৌঁছানোর অনেক আগে থেকেই নিম্ন ও নিম্নমধ্য আয়ের মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকছেন।অনেকেই সকাল থেকে অপেক্ষা করেও পণ্য পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না, যার ফলে কর্মজীবী মানুষের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে। টিসিবির পণ্য নিতে আসা সাধারণ ক্রেতারা জানান বাজারের বর্তমান পরিস্থিতিতে টিসিবির এই পণ্য তাদের মতো পরিবারের জন্য বড় সহায়তা। এ বিষয়ে টিসিবির রংপুর আঞ্চলিক উপপরিচালক হাবিবুর রহমান জানান সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই পণ্য বিক্রি করা হবে এবং ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও পণ্য কিনতে পারবেন।তিনি আরও জানান রংপুর সিটি করপোরেশনের আওতায় যাতে নিম্ন আয়ের মানুষ পর্যায়ক্রমে পণ্য সংগ্রহ করতে পারেন সেজন্য প্রতিদিন ভিন্ন ভিন্ন স্পটে ট্রাকসেল পরিচালনা করা হচ্ছে। বর্তমানে রংপুর সিটির ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে ট্রাকসেল পরিচালনার সিদ্ধান্ত রয়েছে এবং পাশাপাশি রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি অব্যাহত আছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×