হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন


টোকিও, ১৩ মার্চ – ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আসন্ন ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন। জাপানের সফর শেষ করে তিনি দক্ষিণ কোরিয়ায় যাবেন। শুক্রবার টোকিও এবং সিউলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট এবং ফ্রান্সের ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানাতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন জাপান এবং ফ্রান্স এমন দুটি বিশেষ অংশীদার দেশ যাদের মৌলিক মূল্যবোধ এবং নীতিমালা অভিন্ন।

এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর আগেও ম্যাক্রোঁ একাধিকবার জাপান সফর করেছেন। এবারের সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি ২০ সম্মেলনের ফাঁকেও এই দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বর্তমান সময়ে চীন এবং জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

গত নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন চীন তাইওয়ান দখলের চেষ্টা করলে টোকিও সামরিক হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে ম্যাক্রোঁও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট লি জে মিউংয়ের আমন্ত্রণে ম্যাক্রোঁ ২ থেকে ৩ এপ্রিল দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে নতুন সরকার গঠনের পর ইমানুয়েল ম্যাক্রোঁ হবেন দেশটিতে রাষ্ট্রীয় সফরে আসা প্রথম কোনো ইউরোপীয় নেতা। ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর। একইসঙ্গে গত ১১ বছরের মধ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম দক্ষিণ কোরিয়া সফর এটি।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] টোকিও, ১৩ মার্চ – ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আসন্ন ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন। জাপানের সফর শেষ করে তিনি দক্ষিণ কোরিয়ায় যাবেন। শুক্রবার টোকিও এবং সিউলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট এবং ফ্রান্সের ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানাতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন জাপান এবং ফ্রান্স এমন দুটি বিশেষ অংশীদার দেশ যাদের মৌলিক মূল্যবোধ এবং নীতিমালা অভিন্ন।এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর আগেও ম্যাক্রোঁ একাধিকবার জাপান সফর করেছেন। এবারের সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি ২০ সম্মেলনের ফাঁকেও এই দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বর্তমান সময়ে চীন এবং জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।গত নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন চীন তাইওয়ান দখলের চেষ্টা করলে টোকিও সামরিক হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে ম্যাক্রোঁও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট লি জে মিউংয়ের আমন্ত্রণে ম্যাক্রোঁ ২ থেকে ৩ এপ্রিল দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে নতুন সরকার গঠনের পর ইমানুয়েল ম্যাক্রোঁ হবেন দেশটিতে রাষ্ট্রীয় সফরে আসা প্রথম কোনো ইউরোপীয় নেতা। ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর। একইসঙ্গে গত ১১ বছরের মধ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম দক্ষিণ কোরিয়া সফর এটি।এস এম/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×