হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন


টাঙ্গাইল, ২০ মার্চ – সৌদি আরবের আল-খারিজ শহরের নিকটবর্তী আল-তোয়াইক এলাকায় মিসাইল হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোশারফ হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

বিমানবন্দরে উপস্থিত হয়ে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।

জানা যায়, গত ৮ মার্চ সৌদি আরবে কর্মরত অবস্থায় মিসাইলের আঘাতে প্রাণ হারান মোশাররফ হোসেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার সখিপুরে। জীবিকার সন্ধানে আট বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দেশে তার বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে মোশাররফ হোসেনের স্বজনদের আহাজারি করতে দেখা যায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ২০ মার্চ – সৌদি আরবের আল-খারিজ শহরের নিকটবর্তী আল-তোয়াইক এলাকায় মিসাইল হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোশারফ হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে।শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।বিমানবন্দরে উপস্থিত হয়ে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।জানা যায়, গত ৮ মার্চ সৌদি আরবে কর্মরত অবস্থায় মিসাইলের আঘাতে প্রাণ হারান মোশাররফ হোসেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার সখিপুরে। জীবিকার সন্ধানে আট বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দেশে তার বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে মোশাররফ হোসেনের স্বজনদের আহাজারি করতে দেখা যায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×