হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে অং সান সু চির সাজার মেয়াদ সাড়ে ৪ বছর কমালো জান্তা সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন




নেইপিদো, ১৭ এপ্রিল – মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির কারাবাসের মেয়াদ হ্রাস করেছেন দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান মিন অং হ্লেইং। তার আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিভিন্ন দুর্নীতি মামলায় ৮০ বছর বয়সী এই নেত্রীর ২৭ বছরের সাজার মধ্য থেকে সাড়ে চার বছর কমিয়ে দেওয়া হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সু চিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২০ সালের সাধারণ নির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বিপুল ভোটে জয়ী হলেও কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

অভ্যুত্থানের পর সু চি ও তার দলের অসংখ্য নেতাকর্মীকে বন্দি করা হয়। রাজধানী নেইপিদোর একটি সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শেষে তাকে এই দীর্ঘ সাজা দেওয়া হয়েছিল।

সম্প্রতি ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে মিন অং হ্লেইং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই ক্ষমা ঘোষণার সিদ্ধান্ত এল।

সু চির সাজা কমানোর পাশাপাশি আরও ৪ হাজার ৩৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার।মুক্তিপ্রাপ্তদের তালিকায় দেশটির সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তও রয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারে অং সান সু চির সাজার মেয়াদ সাড়ে ৪ বছর কমালো জান্তা সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে অং সান সু চির সাজার মেয়াদ সাড়ে ৪ বছর কমালো জান্তা সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নেইপিদো, ১৭ এপ্রিল – মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির কারাবাসের মেয়াদ হ্রাস করেছেন দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান মিন অং হ্লেইং। তার আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিভিন্ন দুর্নীতি মামলায় ৮০ বছর বয়সী এই নেত্রীর ২৭ বছরের সাজার মধ্য থেকে সাড়ে চার বছর কমিয়ে দেওয়া হয়েছে।২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সু চিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২০ সালের সাধারণ নির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বিপুল ভোটে জয়ী হলেও কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।অভ্যুত্থানের পর সু চি ও তার দলের অসংখ্য নেতাকর্মীকে বন্দি করা হয়। রাজধানী নেইপিদোর একটি সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শেষে তাকে এই দীর্ঘ সাজা দেওয়া হয়েছিল।সম্প্রতি ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে মিন অং হ্লেইং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই ক্ষমা ঘোষণার সিদ্ধান্ত এল।সু চির সাজা কমানোর পাশাপাশি আরও ৪ হাজার ৩৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার।মুক্তিপ্রাপ্তদের তালিকায় দেশটির সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তও রয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×