হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার রুটে ট্রেন বন্ধ ৫ দিন, ফেরত টিকিটে ক্ষতি ৮৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলী হাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে যায়। যার কারণে এই রুটে ট্রেন চলাচল পাঁচদিন বন্ধ ছিল।

এমন পরিস্থিতিতে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল। এ রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরত নিতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে।

এসব টিকিটের বিপরীতে দিতে হয়েছে ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা। ট্রেন চলাচল বন্ধ থাকায় পরবর্তী কয়েকদিনের অগ্রিম টিকিট বিক্রিও ব্যাহত হয়েছে।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল টানা বন্ধ থাকায় যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে রেললাইনের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা করা দরকার। সেই সঙ্গে নিয়মিত তদারকি প্রয়োজন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, তিনদিন পানির নিচে ছিল রেললাইন। পানি নেমে যাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে আমরা পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ রেখেছিলাম। পরে ১২ জুলাই সীমিত গতিতে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রেললাইন দুই ফুট পানিতে তলিয়ে যায়। এতে অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল পাঁচদিন বন্ধ রাখা হয়েছিল। পরে পানি নেমে গেলে সরেজমিন পরিদর্শন শেষে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার রুটে ট্রেন বন্ধ ৫ দিন, ফেরত টিকিটে ক্ষতি ৮৮ লাখ টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার রুটে ট্রেন বন্ধ ৫ দিন, ফেরত টিকিটে ক্ষতি ৮৮ লাখ টাকা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Print Image
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলী হাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে যায়। যার কারণে এই রুটে ট্রেন চলাচল পাঁচদিন বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল। এ রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরত নিতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। এসব টিকিটের বিপরীতে দিতে হয়েছে ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা। ট্রেন চলাচল বন্ধ থাকায় পরবর্তী কয়েকদিনের অগ্রিম টিকিট বিক্রিও ব্যাহত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল টানা বন্ধ থাকায় যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে রেললাইনের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা করা দরকার। সেই সঙ্গে নিয়মিত তদারকি প্রয়োজন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, তিনদিন পানির নিচে ছিল রেললাইন। পানি নেমে যাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে আমরা পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ রেখেছিলাম। পরে ১২ জুলাই সীমিত গতিতে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রেললাইন দুই ফুট পানিতে তলিয়ে যায়। এতে অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল পাঁচদিন বন্ধ রাখা হয়েছিল। পরে পানি নেমে গেলে সরেজমিন পরিদর্শন শেষে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×