কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে একটি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সকাল সোয়া নয়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপির বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারকাটি এলাকার মামুনের একটি মাছের ঘেরের পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহ টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কিশোরের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাঁর বাবা-মায়ের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
হিমছড়িতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
- সীমান্তে নতুন উত্তাপ: মিয়ানমারের সংঘর্ষে আতঙ্কিত উখিয়া ও ঘুমধুমের মানুষ
- উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা- ইজিবাইকসহ চালক আটক
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ার সীমান্তের ঘেরের পানিতে ভাসছিল কিশোরের মরদেহ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে একটি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন