কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরশহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে এবং বেকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আইনানুযায়ী খাদ্যদ্রব্য মনিটরিং এবং পরিদর্শন করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানিটারী ইনস্পেক্টর হায়দার আলীর নেতৃত্বে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাদ্যদ্রব্য মনিটরিং এবং পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের দুইজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেয়া চকরিয়া উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩” ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর প্রবিধানমালা ২০২৬” এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪” ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আইনানুযায়ী বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এবং বেকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্যদ্রব্য মনিটরিং মাধ্যমে পরিদর্শন করা হয়েছে।
এসময় চকরিয়া উপজেলার হারবাংয়ের ইনানী ফুড এন্ড রিসোর্ট, ইনানী ফুড এন্ড সুইট ও চকরিয়া পৌর শহরের কাশ্মীরী ডাইন রেস্টুরেন্ট এবং ধানসিঁড়ি রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ও খাদ্য সামগ্রী কার্যক্রম মনিটরিং করা হয়।
উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
তিনি বলেন, মনিটরিংয়ে বিভিন্ন অসঙ্গতি এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক যে সব উপাদান পাওয়া গেছে তা তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করার পাশাপাশি সংশ্লিষ্ট আইন মেনে হোটেল, রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে।
- চকরিয়ায় বনের টহল টিমের মোটরসাইকেলকে যাত্রীবাহি বাসের ধাক্কা, বনকর্মীসহ তিনজন আহত
- চকরিয়ায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং, আইন মেনে খাদ্য সামগ্রী উৎপাদন বিপননের নির্দেশ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরশহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে এবং বেকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন