কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৮ নভেম্বর) ক্যাম্পটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে মানবপাচারকারীদের গুলিবিনিময়ের ঘটনার পর সংশ্লিষ্ট ডাকাত, মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়াগামী ৯ জন উদ্ধার
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযান, পিস্তলসহ অস্ত্র উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার ক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন