হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ইউএনও কার্যালয়ের প্রধান ফটক ও চার শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক ও উপজেলার বিভিন্ন এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়ে গেইটের সামনে ব্যানার টাঙ্গিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সং…

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক ও উপজেলার বিভিন্ন এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়ে গেইটের সামনে ব্যানার টাঙ্গিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

১০ অক্টোবর সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ছাত্রধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে চকরিয়া উপজেলা পরিষদ গেইটের (ইউএনও কার্যালয়ের প্রধান ফটক) বাইরে তালা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। তালা লাগিয়ে দেবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছড়িয়ে পড়া ভিডিওটি ২৫ সেকেন্ডের। এতে দেখা যায়, দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। রাতের আলোতে দেখা যায়, তালা লাগিয়ে দেওয়া যুবক একজনের মাথায় হেলমেট, অন্যজন মাস্ক পরে রয়েছেন। ব্যানারের নিচে লেখা রয়েছে—চকরিয়া পৌরসভা ছাত্রলীগ।

টাঙ্গিয়ে দেওয়া ব্যানারে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, চকরিয়া-পেকুয়া আসনের (কক্সবাজার-১) সাবেক সংসদ সদস্য কারান্তরীণ জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র‍্যালি ও সমাবেশ

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপর ভিডিওতে দেখা গেছে, চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙ্গিয়ে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়াও কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সোমবার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যানার হাতে ধর্মঘটের পক্ষে স্লোগান দিচ্ছে। আবার কেউ কেউ মোটরসাইকেল চড়ে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শোডাউন করছে।
ছাত্রলীগের বিভিন্ন পেজ ও সংগঠনটির নেতা-কর্মীরা এসব ভিডিও নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতের বেলায় উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে ফেলা হয়েছে। কারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ইউএনও কার্যালয়ের ফটকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা ঝোলানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত পুর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং গ্রেপ্তারে অভিযান চলছে। #

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় ইউএনও কার্যালয়ের প্রধান ফটক ও চার শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক ও উপজেলার বিভিন্ন এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা ল। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চকরিয়া
Card Image

চকরিয়ায় ইউএনও কার্যালয়ের প্রধান ফটক ও চার শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ইউএনও কার্যালয়ের প্রধান ফটক ও চার শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক ও উপজেলার বিভিন্ন এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা লাগিয়ে গেইটের সামনে ব্যানার টাঙ্গিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১০ অক্টোবর সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ছাত্রধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে চকরিয়া উপজেলা পরিষদ গেইটের (ইউএনও কার্যালয়ের প্রধান ফটক) বাইরে তালা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। তালা লাগিয়ে দেবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওটি ২৫ সেকেন্ডের। এতে দেখা যায়, দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। রাতের আলোতে দেখা যায়, তালা লাগিয়ে দেওয়া যুবক একজনের মাথায় হেলমেট, অন্যজন মাস্ক পরে রয়েছেন। ব্যানারের নিচে লেখা রয়েছে—চকরিয়া পৌরসভা ছাত্রলীগ। টাঙ্গিয়ে দেওয়া ব্যানারে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, চকরিয়া-পেকুয়া আসনের (কক্সবাজার-১) সাবেক সংসদ সদস্য কারান্তরীণ জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপর ভিডিওতে দেখা গেছে, চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙ্গিয়ে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সোমবার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যানার হাতে ধর্মঘটের পক্ষে স্লোগান দিচ্ছে। আবার কেউ কেউ মোটরসাইকেল চড়ে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শোডাউন করছে। ছাত্রলীগের বিভিন্ন পেজ ও সংগঠনটির নেতা-কর্মীরা এসব ভিডিও নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতের বেলায় উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে ফেলা হয়েছে। কারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ইউএনও কার্যালয়ের ফটকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেইটে তালা ঝোলানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত পুর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং গ্রেপ্তারে অভিযান চলছে। #

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×