হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১…

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনায় ১২৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় প্রকাশ্যে গোলাগুলি: ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় কিছু লোকজন জড়ো হতে থাকেন। সেখানে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়।

এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়।

এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফর ও বিজিবির এক সদস্য আহত হন। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনায় ১২৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় কিছু লোকজন জড়ো হতে থাকেন। সেখানে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফর ও বিজিবির এক সদস্য আহত হন। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×