হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত ১৩৪ মোবাইল, চারটি ল্যাপটপ উদ্ধার, চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত মোবাইল ফোন কেনাবেচাকালে মোট ১৩৪ টি মোবাইল ফোন ও চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। এসময় মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্…

কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত মোবাইল ফোন কেনাবেচাকালে মোট ১৩৪ টি মোবাইল ফোন ও চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। এসময় মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনে সিদ্ধহস্ত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ( ১৪ নভেম্বর) রাত নয়টার দিকে চকরিয়া থানার মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা ও পৌরশহরের বাণিজ্যিক জনপদ নিউ মার্কেটে অভিযান চালিয়ে ৫৯টি সচল ও ৭৫টি অচল মোবাইল ফোন, চারটি ল্যাপটপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকাল তিনটায় চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল চকরিয়া পৌরসভার পৃর্থক এলাকায় চোরাই ও বিভিন্ন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

অভিযানের প্রথম পর্যায়ে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইল ফোনসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ নিউ মার্কেটে টেক মোবাইল শোরুম নামের একটি দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দোকানটির মালিক মো. শিবলুকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের হাজেরা শপিং মার্কেটের ইনফিনিটি মোবাইল হাবে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তার ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম দামে কিনতেন। পরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেগুলোর আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পরিবর্তন করে বেশি দামে বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রোরবার ১৫ নভেম্বর সকালে চকরিয়া থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২/৪১৩ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। দুইজনকে জব্দকৃত মালামালসহ আদালতে সৌপদ্দ করা হয়েছে।
একইসঙ্গে ডাকাতির লুণ্ঠিত মালামাল বেচাকেনার সঙ্গে জড়িত চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত ১৩৪ মোবাইল, চারটি ল্যাপটপ উদ্ধার, চক্রের দুই সদস্য গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত মোবাইল ফোন কেনাবেচাকালে মোট ১৩৪ টি মোবাইল ফোন ও চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত ১৩৪ মোবাইল, চারটি ল্যাপটপ উদ্ধার, চক্রের দুই সদস্য গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত ১৩৪ মোবাইল, চারটি ল্যাপটপ উদ্ধার, চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির লুণ্ঠিত মোবাইল ফোন কেনাবেচাকালে মোট ১৩৪ টি মোবাইল ফোন ও চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। এসময় মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনে সিদ্ধহস্ত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ১৪ নভেম্বর) রাত নয়টার দিকে চকরিয়া থানার মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা ও পৌরশহরের বাণিজ্যিক জনপদ নিউ মার্কেটে অভিযান চালিয়ে ৫৯টি সচল ও ৭৫টি অচল মোবাইল ফোন, চারটি ল্যাপটপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৫ নভেম্বর) বিকাল তিনটায় চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল চকরিয়া পৌরসভার পৃর্থক এলাকায় চোরাই ও বিভিন্ন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারে এ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইল ফোনসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ নিউ মার্কেটে টেক মোবাইল শোরুম নামের একটি দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দোকানটির মালিক মো. শিবলুকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের হাজেরা শপিং মার্কেটের ইনফিনিটি মোবাইল হাবে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তার ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম দামে কিনতেন। পরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেগুলোর আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পরিবর্তন করে বেশি দামে বিক্রি করতেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রোরবার ১৫ নভেম্বর সকালে চকরিয়া থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২/৪১৩ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। দুইজনকে জব্দকৃত মালামালসহ আদালতে সৌপদ্দ করা হয়েছে। একইসঙ্গে ডাকাতির লুণ্ঠিত মালামাল বেচাকেনার সঙ্গে জড়িত চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×