কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় অগ্নিকাণ্ডের বাড়ি পুড়ে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যাওয়া মাদরাসা শিক্ষার্থী ওমর ফারুক ও গুরুতর আহত মোহাম্মদ আবদুল্লাহর পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির খোঁজ খবর নিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহীন দেলোয়ার। এসময় তিনি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থসহ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দীলিপ দে, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম
এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।
এ সময় ইউএনও শাহীন দেলোয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দুর্যোগের এ সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও এদিন সকালে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়ে শান্তনা জানাতে যান চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন, প্রবাসী রুহুল আমিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সরওয়ার ও সাধারণ সম্পাদক এইচএম নুরুল আমিন স্থানীয় নেতারা।
চকরিয়ায় পাতিলে রাখা আগুনে বাড়ির বারান্দা পুড়ে ছাই, ঘুমন্ত দুই ভাই অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু
আগেরদিন রাতে অগ্নিকাণ্ডে একই পরিবারের মাদরাসা পড়ুয়া দুই ভাই অগ্নিদগ্ধ হবার খবর শুনে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে চিকিৎসার বিষয়ে সার্বিক সহায়তা দিয়েছেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে বারোটার দিকে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের করাইয়া ঘোনা এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা ফজল কাদেরের বাড়িতে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
ওইসময় বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা দুই ছেলে মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৪) কিছু বুঝে উঠার আগেই আগুনে শরীরের বিভিন্ন পুড়ে যায়।
পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আহত ওমর ফারুক মারা গেছেন। গুরুতর আহত অপর ভাই মোহাম্মদ আবদুল্লাহ এখন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
এদিকে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী দুই ভাইয়ের এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ওমর ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ এবং হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় অগ্নিকাণ্ডের বাড়ি পুড়ে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যাওয়া মাদরাসা শিক্ষার্থী ওমর ফারুক ও গুরুতর আহ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন