হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদের পোস্টে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ১৫ নভেম্বর – দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্য অসন্তোষ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক…


ঢাকা, ১৫ নভেম্বর – দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্য অসন্তোষ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই পোস্ট দুটিতে তিনি মাত্র দুই সপ্তাহের জন্য নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পরবর্তীতে দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম উল্লেখ করে আলোচিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথা স্মরণ করিয়ে দেন তিনি।

আরও পড়ুন

বিজয়ের মাস ডিসেম্বরে মাঠে সক্রিয় থাকতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে তারেক রহমানের নির্দেশনা

প্রথম পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া প্রথম পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসিফ মাহমুদ লেখেন: “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।”

তাঁর এই সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ স্ট্যাটাসটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

দ্বিতীয় পোস্টে জাহাঙ্গীর আলম ও ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গ

প্রথম পোস্টের কিছুক্ষণ পরই ফেসবুকে দ্বিতীয় আরেকটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় নিজেকে দায়িত্ব দেওয়া না হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

দ্বিতীয় পোস্টে আসিফ মাহমুদ লেখেন: “রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?”

এই পোস্টে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালনকালে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গ টেনে সে সময়কার কঠোর প্রশাসনিক পদক্ষেপের কথা সামনে আনেন।

রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম

প্রতিবেদন অনুযায়ী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পরপর দেওয়া এই দুটি ফেসবুক পোস্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে নিজের এবং সাবেক স্বরাষ্ট্র উপদেস্টার প্রসঙ্গ টেনে আনায় বিষয়টি এখন দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এনএন/ ১৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদের পোস্টে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ১৫ নভেম্বর – দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্য অসন্তোষ জানিয়ে সামাজিক । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদের পোস্টে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদের পোস্টে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ নভেম্বর – দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্য অসন্তোষ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই পোস্ট দুটিতে তিনি মাত্র দুই সপ্তাহের জন্য নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পরবর্তীতে দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম উল্লেখ করে আলোচিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথা স্মরণ করিয়ে দেন তিনি।প্রথম পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জরোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া প্রথম পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসিফ মাহমুদ লেখেন: “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।”তাঁর এই সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ স্ট্যাটাসটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।দ্বিতীয় পোস্টে জাহাঙ্গীর আলম ও ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গপ্রথম পোস্টের কিছুক্ষণ পরই ফেসবুকে দ্বিতীয় আরেকটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় নিজেকে দায়িত্ব দেওয়া না হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।দ্বিতীয় পোস্টে আসিফ মাহমুদ লেখেন: “রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?”এই পোস্টে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালনকালে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গ টেনে সে সময়কার কঠোর প্রশাসনিক পদক্ষেপের কথা সামনে আনেন।রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্মপ্রতিবেদন অনুযায়ী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পরপর দেওয়া এই দুটি ফেসবুক পোস্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে নিজের এবং সাবেক স্বরাষ্ট্র উপদেস্টার প্রসঙ্গ টেনে আনায় বিষয়টি এখন দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এনএন/ ১৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×