হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩২ পরিবার ঈদের আনন্দ বিষাদে পরিণত, পাশে দাঁড়ালেন প্রশাসন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মে ২০২২, ০৮:৫২ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ঈদের দিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসঙ্গে ৩২ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের ধুপীপাড়ার গ্রামে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ঈদের দিন সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধুপী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩২ টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারগুলো কমপক্ষে কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। বতর্মানে পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি জানানো হলে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান বলেন, কৈয়ারবিল ইউনিয়নে মোট ৩২টি বসতঘর পুড়ে গেছে। তদমধ্যে ১৮ টি হিন্দু পরিবার ও ১৪ টি মুসলিম পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক শুকনো খাবার (৫০ প্যাকেট) এবং নগদ টাকা (পরিবার প্রতি ৩,০০০/- করে মোট ৯৬,০০০/-) বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে, পরবর্তী বরাদ্ধপ্রাপ্তি সাপেক্ষে সবপরিবারকে ঢেউ টিন এবং আরও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩২ পরিবার ঈদের আনন্দ বিষাদে পরিণত, পাশে দাঁড়ালেন প্রশাসন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩২ পরিবার ঈদের আনন্দ বিষাদে পরিণত, পাশে দাঁড়ালেন প্রশাসন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মে ২০২২, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ঈদের দিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসঙ্গে ৩২ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের ধুপীপাড়ার গ্রামে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ঈদের দিন সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধুপী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩২ টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারগুলো কমপক্ষে কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। বতর্মানে পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি জানানো হলে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান বলেন, কৈয়ারবিল ইউনিয়নে মোট ৩২টি বসতঘর পুড়ে গেছে। তদমধ্যে ১৮ টি হিন্দু পরিবার ও ১৪ টি মুসলিম পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক শুকনো খাবার (৫০ প্যাকেট) এবং নগদ টাকা (পরিবার প্রতি ৩,০০০/- করে মোট ৯৬,০০০/-) বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে, পরবর্তী বরাদ্ধপ্রাপ্তি সাপেক্ষে সবপরিবারকে ঢেউ টিন এবং আরও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×