হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রকাশ্যে আসছেন না মুজতাবা, ইরানের নিয়ন্ত্রণ কি রেভল্যুশনারি গার্ডের হাতে?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন


তেহরান, ২৩ মার্চ – ইরানে যুদ্ধ পরিস্থিতি চার সপ্তাহে গড়িয়েছে। তবে এতদিন পার হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির জনসম্মুখে না আসা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে পারস্য নববর্ষ বা নওরুজ উদযাপনের সময় যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদসহ বিশ্বের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজর ছিল মুজতাবার গতিবিধির ওপর।

প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মতো ঐতিহ্য মেনে মুজতাবা নওরুজের ভাষণ দেন কি না, সেদিকে সবার দৃষ্টি ছিল। তবে মুজতাবার পক্ষ থেকে কেবল একটি লিখিত বিবৃতি আসার মধ্য দিয়ে দিনটি পার হয়। এর ফলে তার শারীরিক অবস্থা, ভূমিকা এবং বর্তমান অবস্থান নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। বাবার মৃত্যুর পর থেকেই মুজতাবার এই অন্তরালে থাকা বিস্ময় তৈরি করেছে।

আরও পড়ুন

কক্সবাজার রুটে ট্রেন বন্ধ ৫ দিন, ফেরত টিকিটে ক্ষতি ৮৮ লাখ টাকা

সিআইএ এবং মোসাদসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তার প্রকৃত অবস্থা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ সাইট অ্যাক্সিওস এই খবর জানিয়েছে।

ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, মুজতাবাই যে বাস্তবে নির্দেশ দিচ্ছেন এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। মুজতাবাকে নিয়ে সাম্প্রতিক মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তিনি বেঁচে আছেন ঠিকই কিন্তু ইরানে ক্ষমতার মূল নিয়ন্ত্রণ তার হাতে নেই।

দ্য জেরুসালেম পোস্ট পত্রিকাকে দুটি সূত্র জানিয়েছে, বর্তমানে ইরান পরিচালনার ক্ষমতা রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির হাতে রয়েছে। একটি সূত্রের মতে, রেভল্যুশনারি গার্ড বাহিনীই হয়তো মুজতাবাকে নিয়ন্ত্রণ করছে।

ইরানের কর্মকর্তারা মুজতাবার সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টা করলেও নিরাপত্তা উদ্বেগের কারণে তা সম্ভব হয়নি। তেহরানে বর্তমানে কে নির্দেশ দিচ্ছেন তা পুরোপুরি অস্পষ্ট।

আলি লারিজানি মারা যাওয়ার খবর আসার আগ পর্যন্ত তিনি কার্যত নেতা ছিলেন। তার মৃত্যুর পর যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে, তা মূলত রেভল্যুশনারি গার্ড পূরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

শীর্ষ ইরানি নেতারা নিরাপদ স্থানে অবস্থান করে ডিজিটাল যোগাযোগ এড়িয়ে শাসনকাজ চালাচ্ছেন। মুজতাবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত নওরুজের লিখিত বার্তায় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং একটি ছবি প্রকাশ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা ছবিটি সাম্প্রতিক কি না তা যাচাই করছেন।

ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক রাজ জিম্মাত জানান, মুজতাবা কাজ করছেন না এমন স্পষ্ট প্রমাণ নেই। আহত হওয়া এবং নিরাপত্তা ঝুঁকির কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে মনে করা হচ্ছে।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

প্রকাশ্যে আসছেন না মুজতাবা, ইরানের নিয়ন্ত্রণ কি রেভল্যুশনারি গার্ডের হাতে?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রকাশ্যে আসছেন না মুজতাবা, ইরানের নিয়ন্ত্রণ কি রেভল্যুশনারি গার্ডের হাতে?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৩ মার্চ – ইরানে যুদ্ধ পরিস্থিতি চার সপ্তাহে গড়িয়েছে। তবে এতদিন পার হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির জনসম্মুখে না আসা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে পারস্য নববর্ষ বা নওরুজ উদযাপনের সময় যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদসহ বিশ্বের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজর ছিল মুজতাবার গতিবিধির ওপর।প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মতো ঐতিহ্য মেনে মুজতাবা নওরুজের ভাষণ দেন কি না, সেদিকে সবার দৃষ্টি ছিল। তবে মুজতাবার পক্ষ থেকে কেবল একটি লিখিত বিবৃতি আসার মধ্য দিয়ে দিনটি পার হয়। এর ফলে তার শারীরিক অবস্থা, ভূমিকা এবং বর্তমান অবস্থান নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। বাবার মৃত্যুর পর থেকেই মুজতাবার এই অন্তরালে থাকা বিস্ময় তৈরি করেছে।সিআইএ এবং মোসাদসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তার প্রকৃত অবস্থা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ সাইট অ্যাক্সিওস এই খবর জানিয়েছে।ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, মুজতাবাই যে বাস্তবে নির্দেশ দিচ্ছেন এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। মুজতাবাকে নিয়ে সাম্প্রতিক মূল্যায়নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তিনি বেঁচে আছেন ঠিকই কিন্তু ইরানে ক্ষমতার মূল নিয়ন্ত্রণ তার হাতে নেই।দ্য জেরুসালেম পোস্ট পত্রিকাকে দুটি সূত্র জানিয়েছে, বর্তমানে ইরান পরিচালনার ক্ষমতা রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির হাতে রয়েছে। একটি সূত্রের মতে, রেভল্যুশনারি গার্ড বাহিনীই হয়তো মুজতাবাকে নিয়ন্ত্রণ করছে।ইরানের কর্মকর্তারা মুজতাবার সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টা করলেও নিরাপত্তা উদ্বেগের কারণে তা সম্ভব হয়নি। তেহরানে বর্তমানে কে নির্দেশ দিচ্ছেন তা পুরোপুরি অস্পষ্ট।আলি লারিজানি মারা যাওয়ার খবর আসার আগ পর্যন্ত তিনি কার্যত নেতা ছিলেন। তার মৃত্যুর পর যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে, তা মূলত রেভল্যুশনারি গার্ড পূরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।শীর্ষ ইরানি নেতারা নিরাপদ স্থানে অবস্থান করে ডিজিটাল যোগাযোগ এড়িয়ে শাসনকাজ চালাচ্ছেন। মুজতাবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত নওরুজের লিখিত বার্তায় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং একটি ছবি প্রকাশ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা ছবিটি সাম্প্রতিক কি না তা যাচাই করছেন।ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক রাজ জিম্মাত জানান, মুজতাবা কাজ করছেন না এমন স্পষ্ট প্রমাণ নেই। আহত হওয়া এবং নিরাপত্তা ঝুঁকির কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে মনে করা হচ্ছে।এনএন/ ২৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×