হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার পিয়ন ‘৪০০ কোটির মালিক’ জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০১ অক্টোবর – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন ‘৪০০ কোটি টাকার মালিক’ সেই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী

সিআইডি সূত্র জানায়, শেখ হাসিনার বাসভবন সুধা সদনে তার ব্যক্তিগত স্টাফ (পিয়ন) ছিলেন জাহাঙ্গীর। তার কাজ ছিল সুধা সদনে খাওয়ার পানি পরিবেশন করা। এ কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া শুরু করেন। এ পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, চাকরি, নিয়োগ ও বদলি নিয়ে ব্যাপক বাণিজ্য করেন জাহাঙ্গীর।

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ নিয়ে কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন জাহাঙ্গীর আলম। প্রতারণার মাধ্যমে তিনি ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন বলেও জানতে পেরেছে সিআইডি।

সিআইডি বলছে, অস্থাবর সম্পদ হিসেবে জাহাঙ্গীরের নগদ ও ব্যাংক মিলিয়ে ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৪৩০ টাকা, ২ লাখ ৭৫ হাজার টাকার ডিপিএস, এফডিআর ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৯৬৮ টাকা; তার স্ত্রীর ব্যাংক হিসাবের স্থিতি ২৭ লাখ ৯৭ হাজার ৪৫৫ টাকা, ডিপিএস ১৮ লাখ ৭৫ হাজার টাকা এবং অংশীদারি ফার্মে ৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার বিনিয়োগ আছে বলে তথ্য পাওয়া যায়। এছাড়া জাহাঙ্গীর আলম এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে অঢেল অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে জানতে পেরেছে সিআইডি।

গত ১৪ জুলাই গণভবনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ উঠতেই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা, জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শেখ হাসিনার পিয়ন ‘৪০০ কোটির মালিক’ জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শেখ হাসিনার পিয়ন ‘৪০০ কোটির মালিক’ জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার পিয়ন ‘৪০০ কোটির মালিক’ জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ অক্টোবর – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন ‘৪০০ কোটি টাকার মালিক’ সেই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। সিআইডি সূত্র জানায়, শেখ হাসিনার বাসভবন সুধা সদনে তার ব্যক্তিগত স্টাফ (পিয়ন) ছিলেন জাহাঙ্গীর। তার কাজ ছিল সুধা সদনে খাওয়ার পানি পরিবেশন করা। এ কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া শুরু করেন। এ পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, চাকরি, নিয়োগ ও বদলি নিয়ে ব্যাপক বাণিজ্য করেন জাহাঙ্গীর। নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ নিয়ে কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন জাহাঙ্গীর আলম। প্রতারণার মাধ্যমে তিনি ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন বলেও জানতে পেরেছে সিআইডি। সিআইডি বলছে, অস্থাবর সম্পদ হিসেবে জাহাঙ্গীরের নগদ ও ব্যাংক মিলিয়ে ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৪৩০ টাকা, ২ লাখ ৭৫ হাজার টাকার ডিপিএস, এফডিআর ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৯৬৮ টাকা; তার স্ত্রীর ব্যাংক হিসাবের স্থিতি ২৭ লাখ ৯৭ হাজার ৪৫৫ টাকা, ডিপিএস ১৮ লাখ ৭৫ হাজার টাকা এবং অংশীদারি ফার্মে ৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার বিনিয়োগ আছে বলে তথ্য পাওয়া যায়। এছাড়া জাহাঙ্গীর আলম এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে অঢেল অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে জানতে পেরেছে সিআইডি। গত ১৪ জুলাই গণভবনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ উঠতেই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা, জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’ সূত্র: আরটিভি নিউজ আইএ/ ০১ অক্টোবর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শেখ হাসিনার পিয়ন ‘৪০০ কোটির মালিক’ জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×