হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আলীকদমে ভ্রমণে গিয়ে স্ত্রীর সামনে ঝর্নায় পিছলে পড়ে চকরিয়ার পর্যটক স্বামীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

ভ্রমণ করতে গিয়ে আলীকদমের একটি ঝর্নায় পা পিছলে পড়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আতাহার ইশরাক রাফি (২৮) নামের এক পর্যটকের করুন মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে স্ত্রীসহ ভ্রমণে যাওয়া অপরাপর সহপাঠীদের সামনে আলীকদমের তৈন খালের দৌছড়ী ক্যানশন পাড়াস্থ চাইমপ্রা ঝর্নায় এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ আতাহার ইশরাক রাফি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়া এলাকার শওকত আলীর ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই চকরিয়া উপজেলার বদরখালী হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম। তিনি বলেন, আতহার ইশরাক রাফির মাতা তসলিমা বেগম চট্টগ্রাম বাকলিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে চাকুরীরত রয়েছেন।
সেই সুবাদে বাবা-মায়ের সঙ্গে ছোটকাল থেকে চট্টগ্রাম শহরে বেড়ে উঠেছে ইশরাক। গ্রামে বাড়ি চকরিয়ায় আসতেন মাঝেমধ্যে। বিয়েও করেছেন চট্টগ্রাম থেকে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

তিনি বলেন, গত শনিবার ১২ (আগস্ট) ইশরাক রাফি তার স্ত্রীসহ বন্ধু বান্ধব মিলে ২৫ জনের একটি দল বান্দরবানের আলীকদমে ভ্রমণ করতে যান। এরই মধ্যে ভ্রমণের এক পর্যায়ে রোববার (১২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে পা পিছলে পাহাড় থেকে নীচে ঝর্ণায় পড়ে যায়।
ঘটনার পর দীর্ঘ ৬ ঘন্টা ধরে সহপাঠীরা চেষ্টা করে ঝর্ণা থেকে মুমূর্ষ অবস্থায় ইশরাক রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

গতকাল সোমবার ( ১৩ আগস্ট) রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে গ্রামের বাড়ীতে নামাজে জানাজা শেষে রাফিকে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন চাচাতো ভাই মাস্টার সিরাজুল করিম। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

আলীকদমে ভ্রমণে গিয়ে স্ত্রীর সামনে ঝর্নায় পিছলে পড়ে চকরিয়ার পর্যটক স্বামীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আলীকদমে ভ্রমণে গিয়ে স্ত্রীর সামনে ঝর্নায় পিছলে পড়ে চকরিয়ার পর্যটক স্বামীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: ভ্রমণ করতে গিয়ে আলীকদমের একটি ঝর্নায় পা পিছলে পড়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আতাহার ইশরাক রাফি (২৮) নামের এক পর্যটকের করুন মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে স্ত্রীসহ ভ্রমণে যাওয়া অপরাপর সহপাঠীদের সামনে আলীকদমের তৈন খালের দৌছড়ী ক্যানশন পাড়াস্থ চাইমপ্রা ঝর্নায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আতাহার ইশরাক রাফি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়া এলাকার শওকত আলীর ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই চকরিয়া উপজেলার বদরখালী হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম। তিনি বলেন, আতহার ইশরাক রাফির মাতা তসলিমা বেগম চট্টগ্রাম বাকলিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে চাকুরীরত রয়েছেন। সেই সুবাদে বাবা-মায়ের সঙ্গে ছোটকাল থেকে চট্টগ্রাম শহরে বেড়ে উঠেছে ইশরাক। গ্রামে বাড়ি চকরিয়ায় আসতেন মাঝেমধ্যে। বিয়েও করেছেন চট্টগ্রাম থেকে। তিনি বলেন, গত শনিবার ১২ (আগস্ট) ইশরাক রাফি তার স্ত্রীসহ বন্ধু বান্ধব মিলে ২৫ জনের একটি দল বান্দরবানের আলীকদমে ভ্রমণ করতে যান। এরই মধ্যে ভ্রমণের এক পর্যায়ে রোববার (১২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে পা পিছলে পাহাড় থেকে নীচে ঝর্ণায় পড়ে যায়। ঘটনার পর দীর্ঘ ৬ ঘন্টা ধরে সহপাঠীরা চেষ্টা করে ঝর্ণা থেকে মুমূর্ষ অবস্থায় ইশরাক রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। গতকাল সোমবার ( ১৩ আগস্ট) রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে গ্রামের বাড়ীতে নামাজে জানাজা শেষে রাফিকে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন চাচাতো ভাই মাস্টার সিরাজুল করিম। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×