হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিভিএ’র সভায় উখিয়ার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ইন্টারফেস ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী আয়োজিত এ সভায় বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি নেতা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও সেবাদানকারীরা উপস্থিত ছিলেন।

সিভিএ কার্যক্রমের আওতায় চারটি কমিউনিটি ক্লিনিকে সেবার ঘাটতি চিহ্নিত, মতামত সংগ্রহ এবং সমাধানের প্রস্তাবনা গ্রহণ করা হয়। ইন্টারফেস সভায় এসব ফলাফল উপস্থাপন করে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা অগ্রাধিকার নির্ধারণ করে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এর লক্ষ্য সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং কমিউনিটির সম্পৃক্ততা জোরদার করা।

আরও পড়ুন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারের সভাপতিত্বে এবং সিভিএ ওয়ার্কিং গ্রুপের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রত্নাপালং ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার ও পুতুল রাণী, রাজাপালং ইউপির সদস্য নুরুল কবির, মহিলা সদস্য খুরশিদা বেগম, উপজেলা হেলথ ইন্সপেক্টর অনিল কান্তি দে, এমওডিসি নাভিদ সাদ গালিবসহ অন্যান্যরা।

এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর জয়শ্রী পিউরিফিকেশন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি মিতু সরকার পাপিয়া ও রিপন আশিষ মন্ডল, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সিএইচসিপি, সিভিএ প্রতিনিধি,সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সিভিএ একটি অংশগ্রহণমূলক পদ্ধতি, যা কমিউনিটি, সেবাদানকারী ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করে এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🔗 আরও পড়ুন:

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

সিভিএ’র সভায় উখিয়ার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিভিএ’র সভায় উখিয়ার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Print Image
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ইন্টারফেস ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী আয়োজিত এ সভায় বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি নেতা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও সেবাদানকারীরা উপস্থিত ছিলেন। সিভিএ কার্যক্রমের আওতায় চারটি কমিউনিটি ক্লিনিকে সেবার ঘাটতি চিহ্নিত, মতামত সংগ্রহ এবং সমাধানের প্রস্তাবনা গ্রহণ করা হয়। ইন্টারফেস সভায় এসব ফলাফল উপস্থাপন করে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা অগ্রাধিকার নির্ধারণ করে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এর লক্ষ্য সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং কমিউনিটির সম্পৃক্ততা জোরদার করা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারের সভাপতিত্বে এবং সিভিএ ওয়ার্কিং গ্রুপের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রত্নাপালং ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার ও পুতুল রাণী, রাজাপালং ইউপির সদস্য নুরুল কবির, মহিলা সদস্য খুরশিদা বেগম, উপজেলা হেলথ ইন্সপেক্টর অনিল কান্তি দে, এমওডিসি নাভিদ সাদ গালিবসহ অন্যান্যরা। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর জয়শ্রী পিউরিফিকেশন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি মিতু সরকার পাপিয়া ও রিপন আশিষ মন্ডল, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সিএইচসিপি, সিভিএ প্রতিনিধি,সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সিভিএ একটি অংশগ্রহণমূলক পদ্ধতি, যা কমিউনিটি, সেবাদানকারী ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করে এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×