হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে আরেক মামলায় খালাস পেলেন সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ আরো একটি মামলা থেকে খালাস পেয়েছেন।

এ নিয়ে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়ায় দায়েরকৃত তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন।

২০১১ সালে দায়েরকৃত ওই মামলা থেকে বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাইফুল এলাহী।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

মামলার শুনানিতে আসামী পক্ষে এডভোকেট শামীম আরা স্বপ্না ও সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ অংশ নেন।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শামীম আরা স্বপ্না এ তথ্য নিশ্চিত করেছেন।

খালাস পাওয়া বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আছেন জয়নাল, রুবেল বড়ুয়া, আজিজুল হক, জালালউদ্দিন, আবদুর রহিম, নুরুল আমিন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, সেলিম উল্লাহ, ইব্রাহিম খলিল, মো. হোছন, মো. বাবুল, সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম ও মনজুর আলম।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে আরেক মামলায় খালাস পেলেন সালাহউদ্দিন আহমদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে আরেক মামলায় খালাস পেলেন সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
Print Image
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ আরো একটি মামলা থেকে খালাস পেয়েছেন। এ নিয়ে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়ায় দায়েরকৃত তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন। ২০১১ সালে দায়েরকৃত ওই মামলা থেকে বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাইফুল এলাহী। মামলার শুনানিতে আসামী পক্ষে এডভোকেট শামীম আরা স্বপ্না ও সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ অংশ নেন। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শামীম আরা স্বপ্না এ তথ্য নিশ্চিত করেছেন। খালাস পাওয়া বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আছেন জয়নাল, রুবেল বড়ুয়া, আজিজুল হক, জালালউদ্দিন, আবদুর রহিম, নুরুল আমিন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, সেলিম উল্লাহ, ইব্রাহিম খলিল, মো. হোছন, মো. বাবুল, সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম ও মনজুর আলম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×