হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ২ মাস হোটেল বদল করে লুকিয়ে থাকা যুবলীগ নেতা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

কক্সবাজারে আত্মগোপনে থাকা গাজীপুরের যুবলীগ নেতা এস এম আলমগীর হোসেন আটক হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা তাকে ধরে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করে।

শুক্রবার (১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, কক্সবাজার শহরে প্রতিদিন হোটেল বদল করে আত্মগোপনে রয়েছেন গাজীপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন।

এই সংবাদ পাওয়ার পর ছাত্র প্রতিনিধিদের হাতে আটক হন গাজীপুরের এই যুবলীগ নেতা। পরে যৌথ বাহিনীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে তাদের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর হোসেনের নামে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ এবং পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করেন।

তা ছাড়া ছাত্র হত্যার একটি মামলায় তাকে ৫০ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজারের বিভিন্ন হোটেল-মোটেলে আত্মগোপনে রয়েছেন।

এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল-মোটেলে সজাগ দৃষ্টি রেখে নিজেরাই ‘রেড জোন’ চিহ্নিত করছেন কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ২ মাস হোটেল বদল করে লুকিয়ে থাকা যুবলীগ নেতা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ২ মাস হোটেল বদল করে লুকিয়ে থাকা যুবলীগ নেতা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে আত্মগোপনে থাকা গাজীপুরের যুবলীগ নেতা এস এম আলমগীর হোসেন আটক হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা তাকে ধরে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করে। শুক্রবার (১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, কক্সবাজার শহরে প্রতিদিন হোটেল বদল করে আত্মগোপনে রয়েছেন গাজীপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন। এই সংবাদ পাওয়ার পর ছাত্র প্রতিনিধিদের হাতে আটক হন গাজীপুরের এই যুবলীগ নেতা। পরে যৌথ বাহিনীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে তাদের হাতে সোপর্দ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর হোসেনের নামে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ এবং পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করেন। তা ছাড়া ছাত্র হত্যার একটি মামলায় তাকে ৫০ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর আসামি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজারের বিভিন্ন হোটেল-মোটেলে আত্মগোপনে রয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল-মোটেলে সজাগ দৃষ্টি রেখে নিজেরাই ‘রেড জোন’ চিহ্নিত করছেন কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×