গোপালগঞ্জ, ১৬ নভেম্বর – গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজারসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। এতে সড়কের দুইপাশে যানবাহন আটকেপড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ঢাকাগামী ‘হামিম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।
আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে। পুলিশের উদ্ধার অভিযানের ফলে ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি কামাল হোসেন জানিয়েছেন, যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন