হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চিংড়িঘের ও লবণ মাঠ জবরদখলের প্রস্তুতিকালে র‌্যাবের অভিযান, বন্ধুক ও কার্তুজ উদ্ধার

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে একটি চিংড়ি ঘের ও লবণ মাঠ জবর দখলের প্রস্তুতিকালে ৪ জন অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী ৫টি লম্বা বন্ধুক ও ৯৮ রাউন্ড কার্তুজ।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার চিংড়িজোনের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে আক্তার হোসেন (৪২), একই উপজেলার কালামারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্ঝির পাড়ার মৃত লস্কর আলীর পুত্র জয়নাল আবেদীন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত ওজির আলীর পুত্র নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ৮ নং ওয়ার্ডের আলী হোসেনের পুত্র নুরুল আমিন (৩৮)।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

র‌্যাব কক্সবাজারের এসপি আবু সালাম চৌধুরী বলেন, সোমবার দিবাগত রাতে চকরিয়া উপজেলার চিংড়িজোনের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের একটি চিংড়িঘের ও লবণ মাঠ জবর দখলের প্রস্তুতি নিচ্ছিলেন একদল অস্ত্রধারী।

গোপনে বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক টিম টহলরত অবস্থায় তাৎক্ষনিক ওই এলাকায় পৌঁছে অভিযান শুরু করেন।

ওই সময় র‌্যাবের উপস্থিতে টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৪ অস্ত্রধারীকে আটক ও তাদের কথামত একটি টংঘর থেকে দেশীয় তৈরি ১টি এলজি, ৪টি এক নলা লম্বা বন্ধুক, ৯৮ রাউন্ড কাতুর্জ, তাদের ব্যবহৃত একটি একটি সিএনজি অটোরিক্সা গাড়ি ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, র‌্যাবের অভিযানের বিষয়টি শুনেছি। তবে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত আটককৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রসস্ত্র চকরিয়া থানায় হস্তান্তর করা হয়নি। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় চিংড়িঘের ও লবণ মাঠ জবরদখলের প্রস্তুতিকালে র‌্যাবের অভিযান, বন্ধুক ও কার্তুজ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চিংড়িঘের ও লবণ মাঠ জবরদখলের প্রস্তুতিকালে র‌্যাবের অভিযান, বন্ধুক ও কার্তুজ উদ্ধার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে একটি চিংড়ি ঘের ও লবণ মাঠ জবর দখলের প্রস্তুতিকালে ৪ জন অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী ৫টি লম্বা বন্ধুক ও ৯৮ রাউন্ড কার্তুজ। সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার চিংড়িজোনের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে আক্তার হোসেন (৪২), একই উপজেলার কালামারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্ঝির পাড়ার মৃত লস্কর আলীর পুত্র জয়নাল আবেদীন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত ওজির আলীর পুত্র নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ৮ নং ওয়ার্ডের আলী হোসেনের পুত্র নুরুল আমিন (৩৮)। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী। র‌্যাব কক্সবাজারের এসপি আবু সালাম চৌধুরী বলেন, সোমবার দিবাগত রাতে চকরিয়া উপজেলার চিংড়িজোনের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের একটি চিংড়িঘের ও লবণ মাঠ জবর দখলের প্রস্তুতি নিচ্ছিলেন একদল অস্ত্রধারী। গোপনে বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের একটি আভিধানিক টিম টহলরত অবস্থায় তাৎক্ষনিক ওই এলাকায় পৌঁছে অভিযান শুরু করেন। ওই সময় র‌্যাবের উপস্থিতে টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৪ অস্ত্রধারীকে আটক ও তাদের কথামত একটি টংঘর থেকে দেশীয় তৈরি ১টি এলজি, ৪টি এক নলা লম্বা বন্ধুক, ৯৮ রাউন্ড কাতুর্জ, তাদের ব্যবহৃত একটি একটি সিএনজি অটোরিক্সা গাড়ি ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, র‌্যাবের অভিযানের বিষয়টি শুনেছি। তবে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত আটককৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রসস্ত্র চকরিয়া থানায় হস্তান্তর করা হয়নি। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×