হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় টিসিবির খাদ্য পন্য বিক্রি শুরু সুবিধা পাচ্ছে কার্ডধারী ২০১৪৫ পরিবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় জানুয়ারি মাসের টিসিবির পন্য আনুষ্ঠানিক বিক্রি শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে চকরিয়া পৌরসভা এলাকার কার্ডধারী ১৩২৮ পরিবারের মাঝে টিসিবির পন্য সামগ্রি সরকারি মুল্যে বিক্রি উদ্বোধন করেন টিসিবির ডিলার মেসার্স আবদুল্লাহ সন্স। এই কার্যক্রমের আওতায় এখন থেকে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ২০১৪৫ কার্ডধারী গরীব পরিবার সরকারি সুলভ মুল্যে টিসিবির পন্য সামগ্রি কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার নিয়োগপ্রাপ্ত টিসিবির ডিলার এমকে স্টোর, এমএ শপিং শপ, মেসার্স আবদুল্লাহ সন্স ও নিউ জুবাইর স্টোর নামের চারজন ডিলারের মাধ্যমে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় টিসিবির স্মার্ট কার্ডধারী গরীব পরিবারের মাঝে সরকারি সুলভ মুল্যে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি শুরু করা হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে চকরিয়া বিমানবন্দর বিজয় মঞ্চে চকরিয়া পৌরসভা এলাকার স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে জানুয়ারি মাসের টিসিবির পন্য বিক্রি শুরু করেছেন মেসার্স আবদুল্লাহ সন্স।
টিসিবির ডিলার অহিদুর রহমান বলেন, চকরিয়া উপজেলা প্রশাসনের বিভাজন তালিকা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌরসভা এলাকার ১৩২৮ পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রি করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে স্মার্ট কার্ডধারী পরিবার গুলোর মাঝে টিসিবির পন্য বিক্রি করা হবে। বিতরণের বেশিরভাগ স্থান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করার জন্য উপজেলা প্রশাসন নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার ২০১৪৫ স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্ত ডিলার যথাক্রমে এমকে স্টোর, এমএ শপিং শপ, মেসার্স আবদুল্লাহ সন্স ও নিউ জুবাইর স্টোর নামের চারজন টিসিবির ডিলার সরকারি সুলভ মুল্যে এসব পন্য সামগ্রি বিক্রি করছেন।

তিনি বলেন, টিসিবির পন্য বিক্রিতে যাতে ডিলাররা কোনধরনের অনিয়ম অসঙ্গতিতে জড়িত হতে না পারে সেইজন্য টেক অফিসার হিসেবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাকে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় টিসিবির খাদ্য পন্য বিক্রি শুরু সুবিধা পাচ্ছে কার্ডধারী ২০১৪৫ পরিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় টিসিবির খাদ্য পন্য বিক্রি শুরু সুবিধা পাচ্ছে কার্ডধারী ২০১৪৫ পরিবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় জানুয়ারি মাসের টিসিবির পন্য আনুষ্ঠানিক বিক্রি শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে চকরিয়া পৌরসভা এলাকার কার্ডধারী ১৩২৮ পরিবারের মাঝে টিসিবির পন্য সামগ্রি সরকারি মুল্যে বিক্রি উদ্বোধন করেন টিসিবির ডিলার মেসার্স আবদুল্লাহ সন্স। এই কার্যক্রমের আওতায় এখন থেকে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ২০১৪৫ কার্ডধারী গরীব পরিবার সরকারি সুলভ মুল্যে টিসিবির পন্য সামগ্রি কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার নিয়োগপ্রাপ্ত টিসিবির ডিলার এমকে স্টোর, এমএ শপিং শপ, মেসার্স আবদুল্লাহ সন্স ও নিউ জুবাইর স্টোর নামের চারজন ডিলারের মাধ্যমে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় টিসিবির স্মার্ট কার্ডধারী গরীব পরিবারের মাঝে সরকারি সুলভ মুল্যে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি শুরু করা হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে চকরিয়া বিমানবন্দর বিজয় মঞ্চে চকরিয়া পৌরসভা এলাকার স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে জানুয়ারি মাসের টিসিবির পন্য বিক্রি শুরু করেছেন মেসার্স আবদুল্লাহ সন্স। টিসিবির ডিলার অহিদুর রহমান বলেন, চকরিয়া উপজেলা প্রশাসনের বিভাজন তালিকা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌরসভা এলাকার ১৩২৮ পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রি করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে স্মার্ট কার্ডধারী পরিবার গুলোর মাঝে টিসিবির পন্য বিক্রি করা হবে। বিতরণের বেশিরভাগ স্থান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করার জন্য উপজেলা প্রশাসন নির্দেশনা দিয়েছেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার ২০১৪৫ স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্ত ডিলার যথাক্রমে এমকে স্টোর, এমএ শপিং শপ, মেসার্স আবদুল্লাহ সন্স ও নিউ জুবাইর স্টোর নামের চারজন টিসিবির ডিলার সরকারি সুলভ মুল্যে এসব পন্য সামগ্রি বিক্রি করছেন। তিনি বলেন, টিসিবির পন্য বিক্রিতে যাতে ডিলাররা কোনধরনের অনিয়ম অসঙ্গতিতে জড়িত হতে না পারে সেইজন্য টেক অফিসার হিসেবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাকে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×