ঢাকা, ৩০ সেপ্টেম্বর – মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আসিফ মাহমুদ ও এনসিপিকে নিয়ে বিস্ফোরক পোস্ট: যা বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
এতে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্র ও সরকারপ্রধান অংশগ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।
তিনি জানান, জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় রাজনৈতিক সমর্থন জোগানো, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার ইস্যুসহ সংকটের মূল কারণগুলোর সমাধান খোঁজা।
সম্মেলনের আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। বৈঠকে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে ইউএন ওয়েব টিভি।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন