হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকা থেকে শনিবার রাতে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি করছে ১০ লাখ টাকা।

অপহৃতরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দা নুর কামাল (৫০) ও রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।

ঘটনাটি ঘটেছে শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে। স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, মারিশবনিয়ার তৈয়বা বেগমের বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৪ এপ্রিল) নুর কামালের সঙ্গে তৈয়বা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পরদিন রাতেই ৫ জনের একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে নুর কামাল ও বেলাল উদ্দিনকে জিম্মি করে বাড়ি থেকে নগদ ১৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে এবং পরে তাদের দুজনকে তুলে নিয়ে যায় পাহাড়ের দিকে।

আরও পড়ুন

কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন গ্রেপ্তার

তৈয়বা বেগম বলেন, “সন্ত্রাসীরা জানায়, তারা নুর কামালকে অপহরণ করতে ২০ লাখ টাকার কন্ট্রাক্টে এসেছে। পরে রোববার বিকেলে আমার মোবাইল নম্বরে কল করে জানায়, দুজনের মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দিতে হবে, না হলে লাশের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।”

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, “অপহরণের ঘটনা সম্পর্কে পরিবার থেকে অবগত হয়েছি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

কক্সবাজার জেলা পুলিশের তথ্য মতে, গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত ২৪৪ জন অপহরণের শিকার হয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকা থেকে শনিবার রাতে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি করছে ১০ লাখ টাকা। অপহৃতরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দা নুর কামাল (৫০) ও রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে। স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, মারিশবনিয়ার তৈয়বা বেগমের বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করা হয়। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৪ এপ্রিল) নুর কামালের সঙ্গে তৈয়বা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পরদিন রাতেই ৫ জনের একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে নুর কামাল ও বেলাল উদ্দিনকে জিম্মি করে বাড়ি থেকে নগদ ১৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে এবং পরে তাদের দুজনকে তুলে নিয়ে যায় পাহাড়ের দিকে। তৈয়বা বেগম বলেন, “সন্ত্রাসীরা জানায়, তারা নুর কামালকে অপহরণ করতে ২০ লাখ টাকার কন্ট্রাক্টে এসেছে। পরে রোববার বিকেলে আমার মোবাইল নম্বরে কল করে জানায়, দুজনের মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দিতে হবে, না হলে লাশের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।” বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, “অপহরণের ঘটনা সম্পর্কে পরিবার থেকে অবগত হয়েছি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।” কক্সবাজার জেলা পুলিশের তথ্য মতে, গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত ২৪৪ জন অপহরণের শিকার হয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×