হেলাল উদ্দিন, টেকনাফ::
কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় কাভার্ড ভ্যান গাড়ির ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক টমটম দুমড়ে মুচড়ে গিয়ে দু’জন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আহত হয় আরও ৪জন। নিহত দু’জনেই রোহিঙ্গা।
ঘটনাস্থলে নিহত দু’জন হলেন- উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা(৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম(১০)।
ঘটনাস্থলে নিহত দু’জনের পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ২০জুন সকাল ৮টার দিকে কক্সবাজার দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান গাড়ি যার নং ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০ গাড়িটি’র ধাক্কায় উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প দিক থেকে আসা ইজিবাইক টমটমের দু’জন আরোহী ঘটনাস্থেল নিহত হয়। এসময় আরও ৪ জন আহত হয়েছে।
ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের
তিনি আরও জানায়, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। এবং এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন