হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার; আটক ২

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া টাইমস অব বাংলাদেশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জেলের ছদ্মবেশে তিন ব্যক্তি মিয়ানমারের দিক থেকে ইয়াবার চালান গ্রহণ করে ঠেলা জাল নিয়ে বেড়িবাঁধের দিকে আসছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আজিজুল হক (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হন।

পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

আরও পড়ুন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

এর আগে একই দিন দিবাগত রাতে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। প্রযুক্তিগত নজরদারিতে মিয়ানমার সীমান্তে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত হওয়ার পর নৌটহল জোরদার করা হয়। একপর্যায়ে একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়।

আটক মাদক কারবারীর নাম জাগীর হোসেন (২৮)। তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি সফল অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক এবং ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

আটক দুই মাদক কারবারী এবং উদ্ধার হওয়া ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার; আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার; আটক ২

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা। বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া টাইমস অব বাংলাদেশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জেলের ছদ্মবেশে তিন ব্যক্তি মিয়ানমারের দিক থেকে ইয়াবার চালান গ্রহণ করে ঠেলা জাল নিয়ে বেড়িবাঁধের দিকে আসছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আজিজুল হক (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। এর আগে একই দিন দিবাগত রাতে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। প্রযুক্তিগত নজরদারিতে মিয়ানমার সীমান্তে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত হওয়ার পর নৌটহল জোরদার করা হয়। একপর্যায়ে একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। আটক মাদক কারবারীর নাম জাগীর হোসেন (২৮)। তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি সফল অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক এবং ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।" আটক দুই মাদক কারবারী এবং উদ্ধার হওয়া ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×