হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন দৈংগা কাটা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ৩টি এ্যামুনেশনসহ অস্ত্র কারবারী আমির হামজাকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড দৈংগা কাটা এলাকার মৃত আবুল হোছনের ছেলে মোঃ আমির হামজা (৩৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (১১ ডিসেম্বর) ভোররাতে র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়ন দৈংগা কাটা এলাকায় একজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল ও ৩টি এ্যামুনেশনসহ একজন অস্ত্র কারবারীকে আটক করতে সক্ষম হয়, যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্র কারবারী টেকনাফের একজন চিহ্নিত অস্ত্র কারবারী।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

তিনি আরো জানান,উদ্ধারকৃত অস্ত্রসহ ও গোলাবারুদসহ আটককৃত অস্ত্র কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন দৈংগা কাটা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ৩টি এ্যামুনেশনসহ অস্ত্র কারবারী আমির হামজাকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড দৈংগা কাটা এলাকার মৃত আবুল হোছনের ছেলে মোঃ আমির হামজা (৩৮)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বুধবার (১১ ডিসেম্বর) ভোররাতে র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়ন দৈংগা কাটা এলাকায় একজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল ও ৩টি এ্যামুনেশনসহ একজন অস্ত্র কারবারীকে আটক করতে সক্ষম হয়, যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্র কারবারী টেকনাফের একজন চিহ্নিত অস্ত্র কারবারী। তিনি আরো জানান,উদ্ধারকৃত অস্ত্রসহ ও গোলাবারুদসহ আটককৃত অস্ত্র কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×