হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১০:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান, শুক্রবার ১৫ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপরের বাজার এলাকার কোম্পানী মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।

আটক দুইজন হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং একই এলাকার মৃত মোহাম্মদ হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।

এদের মধ্যে আটক শাহ আলম টেকনাফের এক স্বনামধন্য সাংবাদিকের চাচা। ভাতিজার সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সিরাজুল মোস্তাফা বলেন, সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপর বাজার এলাকায় কোম্পানী মার্কেটের সামনে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহনজক দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।এসময় আটক ব্যক্তিদের সঙ্গে থাকা দুইটি শপিং ব্যাগের (প্রত্যেকের কাছে একটি করে শপিং ব্যাগ) পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে আগে কোন ধরণের মাদক মামলা রয়েছে কিনা এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মাদকপাচারকারি চক্রের সদস্য। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কতিপয় মাদক কারবারি চক্রের সদস্যদের হাতে তুলে দিতে আটকরা বহন করে নিয়ে যাচ্ছিল।

সিরাজুল মোস্তফা বলেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১০:৫০ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান, শুক্রবার ১৫ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপরের বাজার এলাকার কোম্পানী মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়। আটক দুইজন হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং একই এলাকার মৃত মোহাম্মদ হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)। এদের মধ্যে আটক শাহ আলম টেকনাফের এক স্বনামধন্য সাংবাদিকের চাচা। ভাতিজার সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল। সিরাজুল মোস্তাফা বলেন, সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপর বাজার এলাকায় কোম্পানী মার্কেটের সামনে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহনজক দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।এসময় আটক ব্যক্তিদের সঙ্গে থাকা দুইটি শপিং ব্যাগের (প্রত্যেকের কাছে একটি করে শপিং ব্যাগ) পাওয়া যায় ২০ হাজার ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে আগে কোন ধরণের মাদক মামলা রয়েছে কিনা এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মাদকপাচারকারি চক্রের সদস্য। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কতিপয় মাদক কারবারি চক্রের সদস্যদের হাতে তুলে দিতে আটকরা বহন করে নিয়ে যাচ্ছিল। সিরাজুল মোস্তফা বলেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×