বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ট্রাকভর্তি বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত ওষুধের আনুমানিক
মূল্য ৩০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
রোববার রাত পৌনে নয়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির তুমব্রু বিওপির একটি দল সীমান্তের কাস্টমস মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হারুন মিয়া (২৬), নাইক্ষ্যংছড়ির জিদান বড়ুয়া (১৮) ও উখিয়ার মো. আকছার।
বিজিবির প্রাথমিক ধারণা, ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নাইক্ষ্যংছড়িতে ট্রাকভর্তি ওষুধ জব্দ, আটক ৩ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ট্রাকভর্তি বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বিজিবি। এ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।
আধুনিক ও ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ: ৩ বছরে বাস্তবায়িত হবে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’




মন্তব্য করুন