কক্সবাজারের পেকুয়ায় ছয় বোনের পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পত্তি জবর দখলের গুরুতর অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এনিয়ে ভাই ও বোনদের মধ্যে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। গত এক সপ্তাহ আগে জবর দখল থেকে কিছু সম্পত্তি উদ্ধার করেছে। সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যেকোন মুহুর্তে রক্তপাতের আশঙ্কা করেছেন স্থানীয়রা।
জানাগেছে, উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নতুনঘোনা পেকুয়ার চর এলাকার শফির আহমদের সাত সন্তান রয়েছে। ১৯৯২ সালে শফির আহমদ মারা যান। এক বছর আগে তাঁর স্ত্রী আনোয়ারা বেগমও মৃত্যুবরন করেন। এক ছেলে ও ছয় মেয়ের দম্পতি ছিলেন তাঁরা।
অভিযোগ উঠেছে, শফির আহমদের পুত্র মাওলানা জালাল উদ্দিন দীর্ঘ বছর ধরে বোনদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত রাখেন। গায়ের জোরে তিনি ছয় বোনের সম্পত্তি কুক্ষিগত করে জবর দখল করে রেখেছেন। স্থানীয় সমাজপতি ও ইউপি পরিষদের গ্রাম আদালতে রায় প্রচার থাকলেও তা মানতে নারাজ জালাল উদ্দিন।
ভুক্তভোগী খালেদা বেগম ও জাহেদা বেগম বলেন, আমরা এক ভাই ও ছয় বোন। বড়বোন খতিজা বেগম মারা গেছেন। আমাদের পৈত্রিক সম্পত্তি একমাত্র ভাই মাওলানা জালাল উদ্দিন ভোগ করে আসছেন। বাবার মৃত্যুর পর গত তিন দশক ধরে আমাদের বঞ্চিত করে একাই জবর দখল করে রেখেছেন। সম্পত্তি বন্টন করে দিতে বললে জালাল উদ্দিন কোনো সময় কর্ণপাত করেনি। সমাজপতি ও স্বজনদের আমাদের সম্পত্তি ফিরিয়ে দিতে বলেছি। তাদের কথাও শুনেনি। পরিষদে বিচার দিয়েছি। রায় আমাদের পক্ষে দিয়েছে। এক বোনকে ১২ শতক ও মাকে ২০ শতক করে জমি বুঝিয়ে দিতে রায়ে বলা হয়েছে। এরপরেও তিনি সম্পত্তি বুঝে না দিয়ে গায়ের জোরে কুক্ষিগত করে রাখে। গত কয়েকদিন আগে আমরা প্রায় ৩৬ শতক জমি উদ্ধার করি।
চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা
তারা আরও বলেন, কিছু জমি উদ্ধার হলেও এখনও অনেক সম্পত্তি বেদখল রয়েছে। এখন আমার ভাই আমাদের হুমকি দিচ্ছে। অপহরণ ও নিজের ঘর আগুন দিয়ে মামলা করবে বলে হাকাবকা করছে।
স্থানীয় ইউপির সদস্য কামাল উদ্দিন জানান, পৈত্রিক জায়গা নিয়ে ভাই-বোনদের বিরোধ চলছে। পরিষদের রায় বোনদের পক্ষে। এরপরেও জালাল উদ্দিন কারও কথা শুনছেনা।




মন্তব্য করুন