হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় কলা বাগান থেকে খামারির লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় কলা বাগান থেকে এক খামারির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া জমির হোসেনের কলা বাগান থেকে পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি টইটং ইউপির সোনাইছড়ি কাটা পাহাড় এলাকার মুহাম্মদ হোসেনের পুত্র। পেশায় তিনি একজন ক্ষেত খামারি।
স্থানীয়রা জানায়,জামাল উদ্দিন একজন ক্ষেত খামারি। টইটংয়ের রমিজ পাড়ায় ফসলি জমিতে তিনি কলা চাষ করছিলেন। ওইদিন তিনি সকাল সাড়ে ১১টার দিকে নিজ খামারে বাগান পরিচর্যা করতে যান। পার্শবর্তী স্থানে জমির হোসেনের কলা বাগানে গিয়ে তিনি বিদ্যুতষ্পৃষ্ট হয়ে মারা যান।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

নিহত জামাল উদ্দিনের বড়ভাই জয়নাল আবেদীন বলেন, জামাল উদ্দিন মুলত তার বাগানে পানি ও সেচ সরবরাহ দিতে জমির উদ্দিনের বাগানে গিয়েছে। ভুগর্ভস্থ পানির পাম্প জমিরের বাগানে রয়েছে। সেখানে গিয়ে জমিরের পাম্পের ঝুলন্ত বৈদ্যুতিক তারে হাত লাগায়। এ সময় বৈদ্যুতিক সার্কিটশর্ট থেকে তার প্রাণহানি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে জমিরের বাগানের ভেতরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।

জানাগেছে, জামাল উদ্দিন চার সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় কলা বাগান থেকে খামারির লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় কলা বাগান থেকে খামারির লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় কলা বাগান থেকে এক খামারির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া জমির হোসেনের কলা বাগান থেকে পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি টইটং ইউপির সোনাইছড়ি কাটা পাহাড় এলাকার মুহাম্মদ হোসেনের পুত্র। পেশায় তিনি একজন ক্ষেত খামারি। স্থানীয়রা জানায়,জামাল উদ্দিন একজন ক্ষেত খামারি। টইটংয়ের রমিজ পাড়ায় ফসলি জমিতে তিনি কলা চাষ করছিলেন। ওইদিন তিনি সকাল সাড়ে ১১টার দিকে নিজ খামারে বাগান পরিচর্যা করতে যান। পার্শবর্তী স্থানে জমির হোসেনের কলা বাগানে গিয়ে তিনি বিদ্যুতষ্পৃষ্ট হয়ে মারা যান। নিহত জামাল উদ্দিনের বড়ভাই জয়নাল আবেদীন বলেন, জামাল উদ্দিন মুলত তার বাগানে পানি ও সেচ সরবরাহ দিতে জমির উদ্দিনের বাগানে গিয়েছে। ভুগর্ভস্থ পানির পাম্প জমিরের বাগানে রয়েছে। সেখানে গিয়ে জমিরের পাম্পের ঝুলন্ত বৈদ্যুতিক তারে হাত লাগায়। এ সময় বৈদ্যুতিক সার্কিটশর্ট থেকে তার প্রাণহানি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে জমিরের বাগানের ভেতরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। জানাগেছে, জামাল উদ্দিন চার সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×