হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে আমির খানের ৬১তম জন্মদিন উদ্‌যাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন


মুম্বাই, ১৫ মার্চ – বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ঘরোয়া আয়োজনে নিজের ৬১তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কেক কাটার এই আয়োজনের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৪ মার্চ ব্যক্তিগত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রথম প্রাক্তন স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরি স্প্র্যাট। একইসঙ্গে আমির খানের সন্তানরাও এই আয়োজনে অংশ নেন।

কেক কাটার সময় প্রাক্তন দুই স্ত্রী এবং প্রেমিকাকে কেক খাইয়ে দেওয়ার একটি দৃশ্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই প্রাক্তন স্ত্রী, বর্তমান প্রেমিকা এবং সন্তানদের নিয়ে এমন সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পারিবারিক সম্পর্কের এমন বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। অন্যদিকে অনেকেই তার একাধিক বিয়ে ও সম্পর্ক নিয়ে সমালোচনাও করেছেন।

আরও পড়ুন

আসিফ মাহমুদ ও এনসিপিকে নিয়ে বিস্ফোরক পোস্ট: যা বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে ভালোবেসে বিয়ে করেন আমির খান। তাদের সংসারে মেয়ে ইরা খান এবং ছেলে জুনায়েদ খানের জন্ম হয়। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০৫ সালের ৮ ডিসেম্বর তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় ছেলে আজাদ রাও খান। ২০২১ সালের ৩ জুলাই কিরণের সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে তিনি গৌরি স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে আমির খানের ৬১তম জন্মদিন উদ্‌যাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে আমির খানের ৬১তম জন্মদিন উদ্‌যাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৫ মার্চ – বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ঘরোয়া আয়োজনে নিজের ৬১তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কেক কাটার এই আয়োজনের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৪ মার্চ ব্যক্তিগত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রথম প্রাক্তন স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরি স্প্র্যাট। একইসঙ্গে আমির খানের সন্তানরাও এই আয়োজনে অংশ নেন।কেক কাটার সময় প্রাক্তন দুই স্ত্রী এবং প্রেমিকাকে কেক খাইয়ে দেওয়ার একটি দৃশ্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই প্রাক্তন স্ত্রী, বর্তমান প্রেমিকা এবং সন্তানদের নিয়ে এমন সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পারিবারিক সম্পর্কের এমন বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। অন্যদিকে অনেকেই তার একাধিক বিয়ে ও সম্পর্ক নিয়ে সমালোচনাও করেছেন।উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে ভালোবেসে বিয়ে করেন আমির খান। তাদের সংসারে মেয়ে ইরা খান এবং ছেলে জুনায়েদ খানের জন্ম হয়। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০৫ সালের ৮ ডিসেম্বর তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় ছেলে আজাদ রাও খান। ২০২১ সালের ৩ জুলাই কিরণের সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে তিনি গৌরি স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।এস এম/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×