ম্যানিলা, ৩০ সেপ্টেম্বর – ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।
তবে ভূমিকম্পের কারণে দেশটিতে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় ভূকম্পন দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, শক্তিশালী ওই ভূমিকম্পের কারণে সমুদ্রে হালকা মাত্রার সুনামি আঘাত হানতে পারে।
ইরানের ৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: গালিবাফ
সংস্থাটি ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে, সেবু ও বিলিরান দ্বীপের বাসিন্দাদের সমুদ্রতীরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে লোকজনকে সৈকত থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বোহল প্রদেশের কালাপে পৌরসভা। ভূমিকম্পটি পৌরসভা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার ভূগর্ভে সমুদ্রে উৎপত্তি হয়েছে। ওই এলাকায় প্রায় ৩৩ হাজার মানুষের বসবাস রয়েছে।
প্রাথমিকভাবে ফিলিপাইনে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানালেও পরবর্তীতে তা সংশোধন করে ইউএসজিএস। মার্কিন এই ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূম্পন রেকর্ড করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন