হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাবার প্রতারণা মামলা নিয়ে মুখ খুললেন পূজা চেরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ এপ্রিল – চিত্রনায়িকা পূজা চেরি তার বাবার বিরুদ্ধে ওঠা বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ও গ্রেফতারের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, বাবার ব্যবসায়িক লেনদেন বা আইনি জটিলতার সঙ্গে তার পেশাগত বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় পূজা চেরি বলেন, গত এক দশক ধরে তিনি বিনোদন অঙ্গনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়েছেন এবং নিজের ব্যয়ভার নিজেই বহন করেন। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত।

আরও পড়ুন

হ্যালোইনে গা ছমছমে আমেজ: রাত জেগে দেখার মতো সেরা ৬ হরর সিনেমা ও ওয়েব সিরিজ

বিভ্রান্তি এড়াতে তিনি সকলকে অনুরোধ করেছেন যেন তাকে বা তার অভিনয় জীবনকে এই ঘটনার সঙ্গে না জড়ানো হয়।

উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি ২০ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মিজানুর রহমান নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে কয়েক দফায় বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাবার প্রতারণা মামলা নিয়ে মুখ খুললেন পূজা চেরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাবার প্রতারণা মামলা নিয়ে মুখ খুললেন পূজা চেরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ এপ্রিল – চিত্রনায়িকা পূজা চেরি তার বাবার বিরুদ্ধে ওঠা বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ও গ্রেফতারের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, বাবার ব্যবসায়িক লেনদেন বা আইনি জটিলতার সঙ্গে তার পেশাগত বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় পূজা চেরি বলেন, গত এক দশক ধরে তিনি বিনোদন অঙ্গনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়েছেন এবং নিজের ব্যয়ভার নিজেই বহন করেন। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত।বিভ্রান্তি এড়াতে তিনি সকলকে অনুরোধ করেছেন যেন তাকে বা তার অভিনয় জীবনকে এই ঘটনার সঙ্গে না জড়ানো হয়।উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি ২০ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মিজানুর রহমান নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।মামলার এজাহারে বলা হয়েছে, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে কয়েক দফায় বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×