হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারি কর্মচারীদের বেতন থেকে কাটা হবে আয়কর, নির্দেশনা জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন


ঢাকা, ১১ নভেম্বর – সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে সোমবার (১০ নভেম্বর) একটি নির্দেশনা জারি করেছে।

হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয়, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।

আরও পড়ুন

আসিফ মাহমুদ ও এনসিপিকে নিয়ে বিস্ফোরক পোস্ট: যা বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।

এর আগে গত ৭ নভেম্বর সরকারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

চিঠিতে তিনি বলেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী তাদের মাসিক বেতন বিল থেকে কোনো আয়কর কর্তন করেন না। চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার অধিক, তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় তাদের বোন থেকে প্রতি মাসে উৎসে কর কর্তন করা আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাধ্যতামূলক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরকারি কর্মচারীদের বেতন থেকে কাটা হবে আয়কর, নির্দেশনা জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারি কর্মচারীদের বেতন থেকে কাটা হবে আয়কর, নির্দেশনা জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ নভেম্বর – সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে সোমবার (১০ নভেম্বর) একটি নির্দেশনা জারি করেছে।হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয়, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।এর আগে গত ৭ নভেম্বর সরকারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।চিঠিতে তিনি বলেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী তাদের মাসিক বেতন বিল থেকে কোনো আয়কর কর্তন করেন না। চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার অধিক, তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় তাদের বোন থেকে প্রতি মাসে উৎসে কর কর্তন করা আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাধ্যতামূলক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×