হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা বাফুফের, ফিরলেন বিশ্বনাথ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন


সিটি, ২০ মার্চ – সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত এই দলে নতুন কোনো খেলোয়াড় সুযোগ না পেলেও ইনজুরি ও অন্যান্য কারণে বাইরে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার পুনরায় ডাক পেয়েছেন।

এর ফলে দলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন বসুন্ধরা কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে সর্বশেষ দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়। প্রায় দেড় বছর পর তিনি আবারও জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করলেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এআই গবেষক ইরফানের রহস্যজনক মৃত্যু: এবার অনুসন্ধানে নামল ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’

এছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল এবং মিরাজুল ইসলাম। গত নভেম্বরে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে তারা কেউই দলের অংশ ছিলেন না। মিরাজুল ইসলামের জাতীয় দলে অভিষেক হয় ২০২৪ সালে ভুটানের বিপক্ষে এবং সেটিই এখন পর্যন্ত তার খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে।

একই ম্যাচে ফাহমিদুল ইসলাম খেললেও কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনি খেলতে পারেননি। বাংলাদেশ স্কোয়াডের গোলকিপার হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান। ডিফেন্সে রয়েছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ এবং সাদ উদ্দিন।

মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম ও হামজা চৌধুরী। এছাড়া ফরোয়ার্ড লাইনে খেলবেন আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম এবং মিরাজুল ইসলাম।

এ এম/ ২০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা বাফুফের, ফিরলেন বিশ্বনাথ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা বাফুফের, ফিরলেন বিশ্বনাথ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] সিটি, ২০ মার্চ – সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত এই দলে নতুন কোনো খেলোয়াড় সুযোগ না পেলেও ইনজুরি ও অন্যান্য কারণে বাইরে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার পুনরায় ডাক পেয়েছেন।এর ফলে দলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন বসুন্ধরা কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে সর্বশেষ দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়। প্রায় দেড় বছর পর তিনি আবারও জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করলেন।এছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল এবং মিরাজুল ইসলাম। গত নভেম্বরে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে তারা কেউই দলের অংশ ছিলেন না। মিরাজুল ইসলামের জাতীয় দলে অভিষেক হয় ২০২৪ সালে ভুটানের বিপক্ষে এবং সেটিই এখন পর্যন্ত তার খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে।একই ম্যাচে ফাহমিদুল ইসলাম খেললেও কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনি খেলতে পারেননি। বাংলাদেশ স্কোয়াডের গোলকিপার হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান। ডিফেন্সে রয়েছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ এবং সাদ উদ্দিন।মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম ও হামজা চৌধুরী। এছাড়া ফরোয়ার্ড লাইনে খেলবেন আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম এবং মিরাজুল ইসলাম।এ এম/ ২০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×