হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক; নাগরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। রোববার দুপুরে তিনি পৌর ভবনে পৌঁছলে নগর পিতা মুজিবুর রহমান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে জানিয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, জেলা সদরের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাইজেশনের মাধ্যমে সব ধরনের সেবার মান আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করেন জেলা ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নগর ভবণে আগমনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মেয়র মুজিব।
পরে জেলা প্রশাসক পৌরসভার কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শুনেন।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, কাউন্সিলর এম.এ মনজুর, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী, সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, হিসাব রক্ষন কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, জনসংযোগ কর্মকর্তা আহসান সুমন ও লাইসেন্স ইন্সপেক্টর প্রমথ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক; নাগরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক; নাগরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
Print Image
সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। রোববার দুপুরে তিনি পৌর ভবনে পৌঁছলে নগর পিতা মুজিবুর রহমান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে জানিয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, জেলা সদরের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাইজেশনের মাধ্যমে সব ধরনের সেবার মান আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করেন জেলা ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নগর ভবণে আগমনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মেয়র মুজিব। পরে জেলা প্রশাসক পৌরসভার কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শুনেন। এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, কাউন্সিলর এম.এ মনজুর, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী, সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, হিসাব রক্ষন কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, জনসংযোগ কর্মকর্তা আহসান সুমন ও লাইসেন্স ইন্সপেক্টর প্রমথ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×