হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সায়েন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ মে – রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি। মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

মিছিলকারীরা বিআরটিসির বাসে আগুন দিয়ে বেশকিছু গাড়ি ভাঙচুর করে। এছাড়া ধানমন্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করে। এদিকে সায়েন্সল্যাব এলকায় আওয়ামী লীগ, ছাত্রলীগের মহড়া চলছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সায়েন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সায়েন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ মে – রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি। মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি। মিছিলকারীরা বিআরটিসির বাসে আগুন দিয়ে বেশকিছু গাড়ি ভাঙচুর করে। এছাড়া ধানমন্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করে। এদিকে সায়েন্সল্যাব এলকায় আওয়ামী লীগ, ছাত্রলীগের মহড়া চলছে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৩ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×