হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ অবস্থানে ঢাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ নভেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে চার নম্বরে। বুধবার (১ নভেম্বর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ৪৩০ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৩১৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও বিপজ্জনক।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ

তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। এই শহরটির স্কোর ১৭৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ১৭৮ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইএ/ ০১ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ অবস্থানে ঢাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ অবস্থানে ঢাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে চার নম্বরে। বুধবার (১ নভেম্বর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ৪৩০ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৩১৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও বিপজ্জনক। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। এই শহরটির স্কোর ১৭৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ১৭৮ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আইএ/ ০১ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×