হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বন্যহাতির রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

কক্সবাজার টেকনাফে এক বন্যহাতির রহস্যময় মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় হাতিটির মৃতদেহ দেখা যায়।

স্থানীয়রা জানান, পুরুষ হাতিটির আনুমানিক বয়স ২৫/৩০ বছর। তার দাঁত অনেক মূল্যবান। ফজরের নামাজের পর কোনার পাড়া মো. হোসেনের বসত বাড়িতে এক হাতি চটপট করতে দেখে বাড়ির বিদ্যুৎ বন্ধ করতে বলা হয়। বিদ্যুৎ বন্ধ হওয়ার কিছুক্ষণ পর হাতিটির মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে বন বিভাগের লোকজন আসে।

স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ ইলিয়াস বলেন, হাতির গায়ে একটি ক্ষতের চিহ্ন আছে। তবে সেটি কি বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন না অন্য কিছু তা বলতে পারছিনা। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক দিয়ে হাতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে হাতিটিকে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বন্যহাতির রহস্যজনক মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বন্যহাতির রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার টেকনাফে এক বন্যহাতির রহস্যময় মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন। শুক্রবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় হাতিটির মৃতদেহ দেখা যায়। স্থানীয়রা জানান, পুরুষ হাতিটির আনুমানিক বয়স ২৫/৩০ বছর। তার দাঁত অনেক মূল্যবান। ফজরের নামাজের পর কোনার পাড়া মো. হোসেনের বসত বাড়িতে এক হাতি চটপট করতে দেখে বাড়ির বিদ্যুৎ বন্ধ করতে বলা হয়। বিদ্যুৎ বন্ধ হওয়ার কিছুক্ষণ পর হাতিটির মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে বন বিভাগের লোকজন আসে। স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ ইলিয়াস বলেন, হাতির গায়ে একটি ক্ষতের চিহ্ন আছে। তবে সেটি কি বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন না অন্য কিছু তা বলতে পারছিনা। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক দিয়ে হাতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে হাতিটিকে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×