হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন


দোহা, ৩০ সেপ্টেম্বর – কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে তিনি ক্ষমা চান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

আরও পড়ুন

ইরানের ৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: গালিবাফ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোনকলে ক্ষমা চান নেতানিয়াহু।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রথম পদক্ষেপ হিসেবে- কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মি নিয়ে আলোচনার সময় হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে এমন ধরনের হামলা আর চালাবে না ইসরায়েল।

নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফোনকলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই হামলায় কাতারি নাগরিক বদর আল-দোসারি শহীদ হন। একই সঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দোহা, ৩০ সেপ্টেম্বর – কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে তিনি ক্ষমা চান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোনকলে ক্ষমা চান নেতানিয়াহু।হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রথম পদক্ষেপ হিসেবে- কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মি নিয়ে আলোচনার সময় হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে এমন ধরনের হামলা আর চালাবে না ইসরায়েল।নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফোনকলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই হামলায় কাতারি নাগরিক বদর আল-দোসারি শহীদ হন। একই সঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×