হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনগণের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত শাহজাহান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি:

প্রেস বিজ্ঞপ্তি:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জননেতা
শাহজাহান চৌধুরী নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।

প্রতিদিনই তিনি ছুটে চলেছেন উখিয়া-টেকনাফের গ্রাম থেকে শহর, পাহাড়ি জনপদ থেকে উপকূলীয় জনবসতি প্রতিটি এলাকায়।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় সর্বস্তরের মানুষের মাঝে তাকে ঘিরে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বৃদ্ধ, যুবক, নারী এবং তরুণ ভোটাররাও তাকে স্বাগত জানিয়ে অকৃত্রিম ভালোবাসায় সিক্ত করেন।

গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাজার, পাড়া-মহল্লা ও হাটে-ঘাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শাহজাহান চৌধুরী। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

ইয়াবাবিরোধী অভিযানে সাফল্য, স্বীকৃতি পেল উখিয়া থানা পুলিশ

জননেতা শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফবাসীর প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। আজকে যে ভালোবাসা ও সম্মান পাচ্ছি, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও দোয়ায় জয়লাভ করে আমি এ অঞ্চলের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে চাই।

এলাকাবাসীর মতে, সাবেক এই সংসদ সদস্যের সময় এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অবদান ছিলো। তাই এখনও তিনি সাধারণ মানুষের কাছে একজন আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হন।

উল্লেখ্য, উখিয়া-টেকনাফ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শাহজাহান চৌধুরী তার জনপ্রিয়তা ধরে রাখতে তৃণমূলে নিয়মিত সংযোগ রেখে যাচ্ছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জনগণের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনগণের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
Print Image
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জননেতা শাহজাহান চৌধুরী নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই তিনি ছুটে চলেছেন উখিয়া-টেকনাফের গ্রাম থেকে শহর, পাহাড়ি জনপদ থেকে উপকূলীয় জনবসতি প্রতিটি এলাকায়। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় সর্বস্তরের মানুষের মাঝে তাকে ঘিরে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বৃদ্ধ, যুবক, নারী এবং তরুণ ভোটাররাও তাকে স্বাগত জানিয়ে অকৃত্রিম ভালোবাসায় সিক্ত করেন। গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাজার, পাড়া-মহল্লা ও হাটে-ঘাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শাহজাহান চৌধুরী। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জননেতা শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফবাসীর প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। আজকে যে ভালোবাসা ও সম্মান পাচ্ছি, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও দোয়ায় জয়লাভ করে আমি এ অঞ্চলের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে চাই। এলাকাবাসীর মতে, সাবেক এই সংসদ সদস্যের সময় এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অবদান ছিলো। তাই এখনও তিনি সাধারণ মানুষের কাছে একজন আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হন। উল্লেখ্য, উখিয়া-টেকনাফ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শাহজাহান চৌধুরী তার জনপ্রিয়তা ধরে রাখতে তৃণমূলে নিয়মিত সংযোগ রেখে যাচ্ছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×