হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার অনেকটা ঘরের মতোই- অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। অবসর পেলেই মানুষ সেখানে ছুটে যায়। উত্তাল সমুদ্রের জলরাশি দেখতে, বিস্তীর্ণ বালিয়াড়ির সৌন্দর্যে ডুবে থাকতে তারকারাও হরহামেশা যান এই নোনাজলের শহরে। অভিনেত্রী বিদ্যা সি…

দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। অবসর পেলেই মানুষ সেখানে ছুটে যায়। উত্তাল সমুদ্রের জলরাশি দেখতে, বিস্তীর্ণ বালিয়াড়ির সৌন্দর্যে ডুবে থাকতে তারকারাও হরহামেশা যান এই নোনাজলের শহরে।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্য কক্সবাজার অনেকটা ঘরের মতোই। প্রায়ই সেখানে যান অবকাশ যাপনে। শনিবার (২৪ অক্টোবর) একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিগুলো ধারণ করেছেন কক্সবাজারের কোনো একটি রিসোর্ট থেকে।

ছবিতে মিমের পরনে রয়েছে অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের পায়জামা। বোঝাই যাচ্ছে, অবকাশে স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। তার ক্যাপশনেও সেই ইঙ্গিত পাওয়া গেল। মিম লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’

অর্থাৎ কক্সবাজার মিমের কাছে এমন একটি জায়গা, যেখানে তিনি স্বস্তি ও প্রশান্তি খুঁজে পান। যেমনটা মানুষ নিজের ঘরে অনুভব করে। নির্ভার, আরামদায়ক অনুভূতি।

আরও পড়ুন

দিলজিতের কনসার্ট ও অমিতাভ বচ্চনের ‘জলসা’য় বোমা হামলার হুমকি

পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় তাতে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য শতাধিক। কেউ বলছেন, ‘বিদ্যা আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’; আরেকজনের মন্তব্য, ‘ন্যাচরাল মেকআপ দারুণ, এটাই চালিয়ে যান’; আবার কেউ তার কাছে জানতে চাইছেন হোটেলের নাম।

এদিকে অভিনয়ে কিছুদিন আগে মিম সম্পন্ন করেছেন ‘জীবন অপেরা’র শুটিং। আলভী আহমেদের এই সিনেমায় তার সঙ্গে আছেন শরিফুল রাজ। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজার অনেকটা ঘরের মতোই- অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্পর্কিত তথ্য কী?

উত্তর: দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। অবসর পেলেই মানুষ সেখানে ছুটে যায়। উত্তাল সমুদ্রের জলরাশি দেখতে, বিস্তীর্ণ বালিয়াড়ির সৌন্দর্যে ডুবে থাকতে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কক্সবাজার অনেকটা ঘরের মতোই- অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার অনেকটা ঘরের মতোই- অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Print Image
দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। অবসর পেলেই মানুষ সেখানে ছুটে যায়। উত্তাল সমুদ্রের জলরাশি দেখতে, বিস্তীর্ণ বালিয়াড়ির সৌন্দর্যে ডুবে থাকতে তারকারাও হরহামেশা যান এই নোনাজলের শহরে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্য কক্সবাজার অনেকটা ঘরের মতোই। প্রায়ই সেখানে যান অবকাশ যাপনে। শনিবার (২৪ অক্টোবর) একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিগুলো ধারণ করেছেন কক্সবাজারের কোনো একটি রিসোর্ট থেকে। ছবিতে মিমের পরনে রয়েছে অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের পায়জামা। বোঝাই যাচ্ছে, অবকাশে স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। তার ক্যাপশনেও সেই ইঙ্গিত পাওয়া গেল। মিম লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’ অর্থাৎ কক্সবাজার মিমের কাছে এমন একটি জায়গা, যেখানে তিনি স্বস্তি ও প্রশান্তি খুঁজে পান। যেমনটা মানুষ নিজের ঘরে অনুভব করে। নির্ভার, আরামদায়ক অনুভূতি। পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় তাতে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য শতাধিক। কেউ বলছেন, ‘বিদ্যা আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’; আরেকজনের মন্তব্য, ‘ন্যাচরাল মেকআপ দারুণ, এটাই চালিয়ে যান’; আবার কেউ তার কাছে জানতে চাইছেন হোটেলের নাম। এদিকে অভিনয়ে কিছুদিন আগে মিম সম্পন্ন করেছেন ‘জীবন অপেরা’র শুটিং। আলভী আহমেদের এই সিনেমায় তার সঙ্গে আছেন শরিফুল রাজ। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×