কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের অধিকাংশ হেফজ ও এতিমখানা এবং মাদ্রাসায় অধ্যয়নরত দেড়শতাধিক এতিম শিক্ষার্থীর কুরআন তিলাওয়াত ও মোনাজাতে মুখর হয়ে উঠে ভার্চু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। রোববার দুপুরে আয়োজিত এ দোয়া মাহফিল এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন এলাকার আরও দেড়শতাধিক দরিদ্র শিশু, নারী ও পুরুষ।
ভার্চু স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এদিন সকাল থেকে মুগ্ধতা ছড়ায় কুরআন তিলাওয়াত। সমবেত কণ্ঠে কুরআন খতম কার্যক্রমে মুখর হয়ে উঠে পুরো ক্যাম্পাস। দুপুরে বিভিন্ন হেফজ ও এতিমখানা এবং মাদ্রাসা ও স্কুল থেকে আগত শিক্ষার্থীরা হাম্দ, নাত, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আগত স্থানীয় দ্বীনি-শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও দরিদ্র এলাকাবাসী মনোরম পরিবেশে প্রীতিভোজে অংশ নেন।
ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। খতমে কুরআন কার্যক্রম পরিচালনা করেন মদিনাতুল উলুম মাদ্রাসা, হেফজ ও এতিমখানার শিক্ষক হাফেজ মৌলানা জমির উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন মগনামাপাড়া দারুল হুদা নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা ক্বারী আবুল কালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বদরখালী এম. এস. সিনিয়র (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা সাঈদ আহমদ তারেক ও সহকারী শিক্ষক মো. আলমগীর, বদরখালী ডিগ্রী কলেজের গ্রন্থাগারিক মনজুর আলম, দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর হোছাইন ও সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান, আজম নগর মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মৌলানা নুর আহমদ শিবলী, ভার্চু স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম মর্জিনা, বদরশাহ একাডেমির প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ ও বদরখালী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ নুরুল ইসলাম এবং রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ রেজাউল করিম।
চকরিয়ায় রেলপথে মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কচিকাঁচা শিক্ষার্থীদের সঙ্গে এ ধর্মীয় আয়োজনে
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বদরখালীর জব্বর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলানা আবু তালেব, হাবিবা সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমরুন নাহার, সৈয়দ খুরশিদ সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাতডালিয়া সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেজাম উদ্দিন, পূর্ব নতুন ঘোনা সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকতার আহমদ এবং কুতুব নগর সপ্রাবি’র সহকারী শিক্ষক আব্দুর রহিম ও সাহাব উদ্দিন।
এছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপকূলীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোছাইন, সহকারী শিক্ষক মিজবাহ্ উদ্দিন মানিক এবং উবিনীগ শিখিপড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নিছা মমতাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন এতিম ও হেফজখানা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ওমর ফারুক, মুহাম্মদ হাসান, রবিউল হাছান, আল শাহরিয়ার ইমন, হাবিবুর রহমান, মোহাম্মদ ওবায়দুল্লাহ, ইসতিয়াক হোসাইন মাহি, মোহাম্মাদ তানভীর ও মোহাম্মদ তাওসির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন।
মহান আল্লাহর শানে হামদ পরিবেশন করেন হাবিবুর রহমান ও মাশরাফি। নাত পরিবেশন করেন আব্দুল হালিম বুখারী, রিছান মিয়া, মোহাম্মদ জায়েদ ও ইয়াছিন তোহা। ইতোপূর্বে গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ শুক্রবারও ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শতাধিক দু’শতাধিক এতিম ও দরিদ্র শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মানে দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল।
- চকরিয়ার চিংড়িজোনে দুইপক্ষের গোলাগুলিতে সিরাজ খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা
- চকরিয়ায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: এতিমের কুরআন তিলাওয়াতে মুখরিত বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের অধিকাংশ হেফজ ও এতিমখানা এবং মাদ্রাসায় অধ্যয়নরত দেড়শতাধিক এতিম শিক্ষার্থীর কু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন